Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
অস্ত্রসহ ৩ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
Monday 12 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৪ ১৮:১৭

কক্সবাজার: কক্সবাজারে উখিয়া উপজেলার আশ্রয় শিবির থেকে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল জানান, শুক্রবার ভোর রাতে উখিয়া উপজেলার ৮ নম্বর বালুরমাঠ রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

আসামিরা হলো, উখিয়া উপজেলার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-১৭ ব্লকের মো. সিদ্দিকের ছেলে মো. রহিম (২৪), ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১০ ব্লকের সাবের আহম্মদের ছেলে মোহাম্মদ নুর (২৭) এবং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকের মোহাম্মদ জাফরের ছেলে মোহাম্মদ ফয়েজ (৩২)।

স্থানীয়দের বরাতে মোহাম্মদ ইকবাল বলেন, শুক্রবার ভোর রাতে উখিয়া উপজেলার ৮ নম্বর বালুরমাঠ রোহিঙ্গা ক্যাম্পে কতিপয় লোকজন অপরাধ সংঘটনের জন্য সশস্ত্র অবস্থায় অবস্থান করছে খবরে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে ৪/৫ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে আটকদের দেহ তল্লাশি করে ৩টি বন্দুক ও ৯টি গুলি পাওয়া যায়।

এপিবিএন পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আটকরা চিহ্নিত সন্ত্রাসী। তাদের প্রত্যেকের বিরুদ্ধে খুন, অপহরণ ও ডাকাতিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।’  তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান মোহাম্মদ ইকবাল।

সারাবাংলা/এমও

অস্ত্র আটক ‘রোহিঙ্গা সন্ত্রাসী’

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর