Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
বাঘাইছড়ি পৌর মেয়রের পদত্যাগ চেয়ে ঝাড়ু নিয়ে মিছিল
Sunday 02 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঘাইছড়ি পৌর মেয়রের পদত্যাগ চেয়ে ঝাড়ু নিয়ে মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৪ ১৮:৪৯

রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য, রাঙ্গামাটি পৌরসভার মেয়রের পদত্যাগ দাবির পর এবার বাঘাইছড়ি পৌর মেয়রের পদত্যাগের দাবি উঠেছে। রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রের পদত্যাগের দাবি ‘সাধারণ শিক্ষার্থী’দের ব্যানার থেকে উঠলেও বাঘাইছড়ি পৌর মেয়রের পদত্যাগ দাবি তুলেছে খোদ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা কর্মসূচি থেকে পৌর মেয়রকে পদত্যাগ করার জন্য ৭২ ঘণ্টার সময়সূচি বেঁধে দেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ আগস্ট) সকালে উপজেলা সদরের মারিশ্যা বাজার চৌমুহনী শাপলা চত্বরের মুক্তমঞ্চে এক সমাবেশ থেকে এই দাবি তোলে উপজেলা বিএনপির নেতারা। সমাবেশে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ, উপজেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবু জাহেদ, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন, কৃষক দলের পৌর কমিটির সাধারণ সম্পাদক সবুজ মিয়া, তাঁতীদলের নেতা নূর কবিরসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশের আগে, শাপলা চত্বর থেকে ঝাড়ু নিয়ে একটি মিছিল শুরু হয়ে উপজেলা সদরের মারিশ্যা বাজারের বিভিন্ন সড়ক ঘুরে মুক্তমঞ্চে এসে সমাবেশে জড়ো হয়।

বিজ্ঞাপন

সমাবেশে অভিযোগ করে বিএনপির নেতারা বলেন, ‘অবৈধভাবে ভোট চুরি করে বাঘাইছড়ির পৌরসভার মেয়র হয়েছেন জমির হোসেন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর তার আর এই পদে থাকার কোনো অধিকার নেই। সে মেয়র হয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার ও নির্যাতন করেছে।’

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি। বিএনপির নেতাদের পদত্যাগ দাবির প্রসঙ্গে জানতে চাইলে জমির হোসেন বলেন, ‘আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছি। যতদিন পর্যন্ত সরকার কোনো নির্বাহী আদেশ কিংবা নতুন কোনো সিদ্ধান্ত না জানায় ততদিন পর্যন্ত আমি দায়িত্ব পালন করে যাব। পৌরসভার কার্য়ক্রম চলমান রয়েছে। অফিস ভাঙচুরের পর পৌরসভায় বসে অফিস করায় পরিস্থিতি না থাকায় বাইরে থেকেই আমি অফিস করছি।’

প্রসঙ্গত, আয়তনে দেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি ও সবচেয়ে বড় উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি। জেলার দশ উপজেলার মধ্যে কেবল রাঙ্গামাটি পৌরসভা ও বাঘাইছড়ি পৌরসভা রয়েছে। রাঙ্গামাটি পৌরসভাটি ‘ক’ শ্রেণীর ও বাঘাইছড়ি পৌরসভা ‘গ’ শ্রেণির অন্তর্ভুক্ত। পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ পৌর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম সেটিই নেই বাঘাইছড়ি পৌরসভায়। অনেকেই বাঘাইছড়ি পৌরসভাকে ‘কাগুজে পৌরসভা’ বলেও মন্তব্য করে থাকেন।

এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীসহ সদস্যদের পদত্যাগ দাবি করে ‘সাধারণ শিক্ষার্থী’রা।

সারাবাংলা/এমও

ঝাড়ু মিছিল পদত্যাগ পৌর মেয়র বাঘাইছড়ি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর