Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
নরসিংদীতে কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৪ ১৬:৫৭

নরসিংদী: নরসিংদীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে জেলা কারগার থেকে লুট হওয়া একটি শটগান ও একটি রাইফেলসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।

রোববার (১৮ আগস্ট) দুপুরে উদ্ধার করা অস্ত্র ও গুলি জেলা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

এসময় নরসিংদী ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত ২৮ ইস্ট বেঙ্গল সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব জানান, গতকাল জেলার চিনিশপুর গ্রামে অভিযান চালিয়ে জেলা কারাগার থেকে লুট হওয়া একটি শটগান ও একটি রাইফেল উদ্ধার করা হয়। অন্যদিকে গত ১১ আগস্ট রায়পুরা উপজেলার মেথিকান্দা গ্রামে একদল ডাকাতকে ধাওয়া দিয়ে তাদের ফেলে যাওয়া ৩টি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

উদ্ধার করা এসব অস্ত্র জেলা পুলিশের পক্ষ থেকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভির আহামেদ গ্রহণ করেছেন।

সারাবাংলা/এমও

অস্ত্র উদ্ধার নরসিংদী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর