Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
পৌর মেয়রকে অপসারণ করে তালা ঝুলালেন আন্দোলনকারীরা
Friday 24 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পৌর মেয়রকে অপসারণ করে তালা ঝুলালেন আন্দোলনকারীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৪ ১৬:৫৭

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটনকে তার অফিস কক্ষ থেকে অপসারণ করে অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।

শেখ হাসিনা সরকারের আমলে নির্বাচিত সব জনপ্রতিনিধি অবৈধ। তারা বিভিন্নভাবে সরকারের সহযোগিতায় নির্বাচনের ফলাফল নিজেদের করে নির্বাচিত হয়েছেন। ফুলবাড়ী পৌরসভাতেও তাই হয়েছে এমন অভিযোগ এনে দিনাজপুরের ফুলবাড়ীতে সকাল সাড়ে ১০টায় নিমতলা মোড় হতে একটি বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা পৌর মেয়রের কার্যালয়ে ঢুকে পড়ে।

বিজ্ঞাপন

সেখানে পৌর মেয়রকে তার কার্যালয় থেকে বের করে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা মেয়র ও কাউন্সিলরের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। পরে আন্দোলনকারীরা উপজেলা পরিষদের গিয়ে সেখানে উপজেলা পরিদের চেয়ারম্যান এর কার্যালয়ের তালা লাগিয়ে সব তালার চাবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আল কামাহ তমাল এর হাতে বুঝিয়ে দেন।

পৌর মেয়র বলেন, ‘আজ যা হলো তা আমরা কেউ প্রত্যাশা করি না। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পৌর মেয়র হিসেবে আছি। আমার উপস্থিতিও আছে এখানে আমার দোষ কী। বর্তমান প্যানেল মেয়র মামুনুর রশিদ পৌর আওয়ামী লীগের সভাপতি হওয়ায় তার কারণে পৌরসভায় আজ এ আক্রমণ।’

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ তমাল বলেন, ‘আন্দোলনকারীরা পৌর মেয়র ও উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ৭টি ইউনিয়নের চেয়ারম্যানদের কার্যালয়ে তালা দিয়ে চাবি আমাকে দিয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে, তা-ই করা হবে।’

সারাবাংলা/একে

দিনাজপুর পৌর মেয়র ফুলবাড়ি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর