Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
পুঁজিবাজারকে আস্থার জায়গা নিয়ে যেতে চান বিএসইসি চেয়ারম্যান
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারকে আস্থার জায়গা নিয়ে যেতে চান বিএসইসি চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৪ ১৫:২৯

ঢাকা: পুঁজিবাজারকে আস্থার জায়গায় নিয়ে যেতে চান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

রোববার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ)-এর সদস্যরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

পুঁজিবাজারে পুরোপুরি স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য আগামী চার বছর সকলের সঙ্গে মিলেমিশে কাজ করার আহ্বান জানান বিএসসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, ‘আমাদের সাবর লক্ষ্য ও উদ্দেশ্যে একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক পুঁজিবাজার।’ এজন্য ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সহযোগিতাও চান তিনি।

সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী বলেন, ‘একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুঁজিবাজার গডে তুলতে সব স্টেকহোল্ডারদের একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি পুঁজিবাজারের অনিয়ম-দুর্নীতি ও লুটপাটের সঙ্গে যারা জড়িত ছিল তাদের চিহ্নিত করে জবাদিহিতার আওতায় আনতে হবে।’

এ সময় বিএসইসির চেয়ারম্যান ছাড়াও কমিশনার মোহসীন চৌধুরী এবং ড. এটিএম তারিকুজ্জামান উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতের সময় সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ছাড়াও, সাধারণ সম্পাদক আবু আলী, সাবেক সভাপতি জিয়াউর রহমানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিএস/পিটিএম

আস্থা টপ নিউজ পুঁজিবাজার বিএসইসি চেয়ারম্যান

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর