Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
বিকেএমইএ’র নতুন সভাপতি হাতেম, নির্বাহী সভাপতি শামীম
Tuesday 04 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকেএমইএ’র নতুন সভাপতি হাতেম, নির্বাহী সভাপতি শামীম

সিনিয়র রিপোর্টার
২৫ আগস্ট ২০২৪ ১৮:৪৩

ঢাকা: দেশের পোশাক খাতের নিটওয়্যার মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) বর্তমান সভাপতি একেএম সেলিম ওসমান পদত্যাগ করায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। সেইসঙ্গে নির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সহসভাপতি ফজলে শামীম এহসান। এছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. শামসুজ্জামান।

বিজ্ঞাপন

রোববার (২৫ আগস্ট) বিকেএমইএ’র ঢাকা কার্যালয়ে বিকেএমইএ পরিচালনা পর্ষদের বোর্ড সভায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে বিকেএমইএ’র সাবেক সভাপতি এ কে এম সেলিম ওসমান দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দেন। বিকেএমইএ পরিচালনা পর্ষদের প্রতি লিখিত এক চিঠিতে তিনি পদত্যাগের ঘোষণা দিলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।

নবগঠিত বিকেএমইএ’র পরিচালচনা পর্ষদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মনসুর আহমেদ। সহসভাপতি হিসেবে আছেন অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, মোরশেদ সারোয়ার সোহেল সহ-সভাপতি (অর্থ), আখতার হোসেন অপূর্ব, মোহাম্মদ রাশেদ।

প্রসঙ্গত, বিকেএমইএ’র জন্মলগ্ন থেকেই মোহাম্মদ হাতেম নিটওয়্যার দেশের তৈরি পোশাক খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। এই ধারাবাহিকতায় বিভিন্ন মেয়াদে তিনি বিকেএমইএ পরিচালনা পর্ষদে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।

এদিকে, বিকেএমইএ’র সাবেক সভাপতি ও গুরুত্বপূর্ণ নেতাদের সমন্বয়ে পরবর্তী সময়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। বাংলাদেশের নিটওয়্যার খাতের উন্নয়নের স্বার্থে এই পরিষদ বর্তমান পর্ষদকে সার্বিকভাবে সহযোগিতা করবে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

বিকেএমইএ সভাপতি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর