Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ড. ইউনূসকে ফোন এরদোয়ানের, বন্যাদুর্গতদের সহায়তার প্রতিশ্রুতি
Saturday 10 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. ইউনূসকে ফোন এরদোয়ানের, বন্যাদুর্গতদের সহায়তার প্রতিশ্রুতি

সারাবাংলা ডেস্ক
২৮ আগস্ট ২০২৪ ০০:২৭

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ফোনালাপে অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় ড. ইউনূসকে অভিনন্দন জানান তিনি। পাশাপাশি বাংলাদেশের পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় মানবিক সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) ড. ইউনূসের সঙ্গে ফোনালাপ হয় তুরস্কের প্রেসিডেন্টের। প্রধান উপদেষ্টার প্রেসউইং জানিয়েছে, এ সময় বন্যাদুর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে তুর্কি প্রেসিডেন্ট শোক প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এরদোয়ান বলেন, বাংলাদেশের বন্যাদুর্গত এলাকাগুলোর জন্য মানবিক সহায়তা দেবে তুরস্ক। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ জন্য তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য তিনি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল পাঠাবেন। তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্কের সফরের আমন্ত্রণ জানান। অধ্যাপক ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনি সুবিধাজনক সময় তুরস্ক সফর করবেন।

প্রধান উপদেষ্টাও প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এরদোয়ান সে আমন্ত্রণ গ্রহণ করেন। বাসস।

সারাবাংলা/টিআর

অন্তর্বর্তী সরকার এরদোয়ান টপ নিউজ তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট. ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা রিসেপ তাইয়্যেপ এরদোয়ান

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর