Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিলেন বিএসএমএমইউ উপাচার্য
Wednesday 22 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিলেন বিএসএমএমইউ উপাচার্য

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৪ ০০:৩১

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীসহ আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

বুধবার (২৮ আগস্ট) হাসপাতালের কেবিন ব্লক ও সাধারণ জরুরি বিভাগে চিকিৎসাধীন শিক্ষার্থী ও অন্যান্য ব্যক্তি এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। আহতদের উন্নত ও যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

বিজ্ঞাপন

এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীসহ আহত ১৮১ জনকে বিএসএমএমইউয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বর্তমানে আইসিইউতে দুজনসহ চিকিৎসাধীন ৩১ জন। মারা গেছেন দুজন। আহতদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধপত্র, অপারেশনসহ প্রয়োজনীয় চিকৎসা সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

বিএসএমএমইউয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর ডা. শেখ ফরহাদ, উপপরিচালক (হাসপাতাল) ডা. আবু নাসেরসহ অন্যরা এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন।

সারাবাংলা/এসবি/টিআর

আহতদের চিকিৎসার খোঁজখবর বিএসএমএমইউ বিএসএমএমইউ উপাচার্য

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর