Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
এখনো ১ টাকাও খরচ করেনি ১৯ মন্ত্রণালয় ও বিভাগ
Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখনো ১ টাকাও খরচ করেনি ১৯ মন্ত্রণালয় ও বিভাগ

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৪

ঢাকা: চলতি অর্থবছরের প্রথম মাসে এক টাকাও খরচ করতে পারেনি ১৯ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা। এদিকে, ছাত্র আন্দোলনের কারণে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় সার্বিক বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নও হয়েছে কম। গত জুলাইয়ে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ১ দশমিক শূন্য ৫ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ দশমিক ২৭ শতাংশ।

রোববার (১ সেপ্টেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

এ সময়ে শূন্য অগ্রগতির মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলো হলো- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, পানিসম্পদ মন্ত্রণালয়, সেতু বিভাগ, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়, স্বাস্থ্য-শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, শিল্প, ধর্ম, প্রতিরক্ষা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এ ছাড়াও রয়েছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, সংস্কৃতিবিষয় মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আইন ও বিচার বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইএমইডি এবং জাতীয় সংসদ সচিবালয়।

সূত্র জানায়, সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের চলতি অর্থবছরের বাজেটে এডিপির আকার ধরা হয় ২ লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১ লাখ ৬৫ হাজার কোটি, বৈদেশিক সহায়তার ১ লাখ কোটি এবং স্বায়স্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে ১৩ হাজার ২৮৯ কোটি টাকা ব্যয় করার কথা। কিন্তু অর্থবছরের এক মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে ২ হাজার ৯২২ কোটি টাকা। এর আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩ হাজার ৪৮৯ কোটি টাকা।

বিজ্ঞাপন

এদিকে, এক মাস পেরিয়ে গেলেও শূন্য অবস্থানে রয়েছে ১৯ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা। এডিপি বাস্তবায়নে এগিয়ে থাকা মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে উল্লেখ যোগ্য হলো- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ৫ দশমিক ৭৯ শতাংশ, অর্থৗনৈতিক সম্পর্ক বিভাগ ৫ দশমিক ৬২ শতাংশ, মন্ত্রিপরিষদ বিভাগ ৫ দশমিক ৫৩ শতাংশ, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক মন্ত্রণালয় বিভাগ ৩ দশমিক ৯৭ শতাংশ।

সারাবাংলা/জেজে/পিটিএম

এডিপি টপ নিউজ বার্ষিক উন্নয়ন কর্মসূচি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর