Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
স্বাধীন সাংবাদিকতায় বাধা কালাকানুন বাতিল চায় সম্পাদক পরিষদ
Wednesday 07 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীন সাংবাদিকতায় বাধা কালাকানুন বাতিল চায় সম্পাদক পরিষদ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২২

ঢাকা: সরকারি সব সংবাদমাধ্যমের স্বায়ত্তশাসন দাবি করেছেন দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকরা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এক বৈঠকে এ দাবি জানান তারা।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সময় অন্তর্বর্তী সরকারের কাজের প্রতি সমর্থন জানিয়েছেন সম্পাদকেরা। এ সময় সাংবাদিকতাবিরোধী সব কালাকানুন বাতিলের দাবি জানান তারা। সাংবাদিকদের বিরুদ্ধে যেভাবে মামলা হচ্ছে, তা বন্ধের দাবিও করা হয়েছে। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ দৈনিক পত্রিকার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টা দেড় ঘণ্টা বৈঠক করেন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সাংবাদিকদের বলেন, ‘বিটিভি, বিএসএস এবং রেডিও- যেগুলো সরকারের নিয়ন্ত্রণে সেগুলোকে স্বায়ত্তশাসন দেওয়ার দাবি জানিয়েছি। তারা যেন পেশাগতভাবে দায়িত্ব পালন করতে পারে। প্রধান উপদেষ্টা বলেছেন, সারাবিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। তারা উৎসুক বাংলাদেশকে সহায়তা করতে চায়।’

দ্য ডেইলি স্টারের সম্পাদক বলেন, ‘আমরা কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আশা করছি। সেই সংস্কারের মধ্যে সংবিধান পরিবর্তন, স্থানীয় সরকার শক্তিশালী করা, বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা, অ্যান্টি করাপশন কমিশন, হিউম্যান রাইটস কমিশন, নির্বাচন কমিশন এগুলোকে সংস্কার করা। সত্যিকার অর্থে গণমুখী সংস্থা আমরা চাই। নির্বাচন কমিশন যাতে ভবিষ্যতে ভোটারদের চিন্তার প্রতিফলন ঘটান, এরকম একটা সংস্থা চাই। আমরা এমন দুর্নীতি দমন কমিশন চাই, যারা স্বাধীনভাবে দুর্নীতি দমন করতে পারে।’

বিজ্ঞাপন

সাংবাদিকতাবিরোধী সব কালাকানুন বাতিলের দাবি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি আইন, সাইবার সিকিউরিটি আইনের মধ্যে সাংবাদিক নিপীড়নের যে অধ্যায়গুলো আছে সেগুলো কার্যত হবে না- এমনটা যাতে ঘোষণা করা হয়। এটা সংস্কারের জন্য উনারা সময় নিতে পারেন। তিনি সম্পূর্ণরূপে স্বাধীন সাংবাদিকতা বিশ্বাস করেন। তিনি আমাদের কাছে বিশেষ আবেদন করেছেন যে, আমরা যেন আমাদের লেখনির মাধ্যমে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করি, সরকারের ভুল-ত্রুটি সোচ্চারভাবে, নির্দ্বিধায় যেন কাগজে ছাপি।’

তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা সত্যিকার অর্থে গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন। মিডিয়াবান্ধব যদি কোনো সরকারপ্রধান আমরা পেয়ে থাকি, তাহলে আমরা এখন পেয়েছি। আমরা সেজন্য অত্যন্ত আনন্দিত।’

মাহফুজ আনাম বলেন, ‘সংবিধান সংশোধনের বিষয়ে প্রধান উপদেষ্টা যদি মনে করেন তাহলে, একটা গ্রুপ বা একটা বিশেষ কমিটি করে দিয়ে করে দিতে পারেন। আমারও সংবিধান সংস্কার চাই। আমরা চাই গণতান্ত্রিক সংস্কার।’

সাংবাদিকদের নিরাপত্তার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন যে, এগুলো তার সরকারের কোনো পলিসিগত কিছু না।’

মাহফুজ আনাম বলেন, ‘অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে সেটা সম্পাদকদের কাছে জিজ্ঞেস করেছেন ড. মোহাম্মদ ইউনুস। সে বিষয়ে অনেকে মতামত দিয়েছেন। তবে এই সরকারের মূল অ্যাজেন্ডা কী? সেটার অনুপাতে সময়। দুই, তিন অথবা পাঁচ বছর হতে পারে। উনার নিজস্ব কোনো চিন্তা নেই। জাতি কী চায়, জনতা কী চিন্তা করছে- সেটা জানতে চান তিনি।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

কালাকানুন টপ নিউজ বাতিল সম্পাদক পরিষদ স্বাধীন সাংবাদিকতা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর