Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
Thursday 15 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪২

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলায় বিদ্যুৎ সংযোগ সচল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. আজিজুর রহমান তুহিন (২৭) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত আজিজুর নোয়াখালী পৌরসভার মুসলিম কলোনির মো. মহসিনের ছেলে।

স্থানীয়রা জানায়, তুহিন বিএম ট্রেডার্স নামের একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনের গ্যারেজে বন্যার পানির ভেতরে বিদ্যুৎ সংযোগ সচল করতে কাজ করছিল। তখন লাইনে বিদ্যুৎ ছিল না। হঠাৎ বিদ্যুৎ এলে সে বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় তার ভাই আরিফ তাকে ধাক্কা দিলে সে পড়ে মাথাও আঘাত পান। তারপর উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) আবু তালেব বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।

সারাবাংলা/ইআ

ইলেকট্রিক মিস্ত্রি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর