Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
বাংলাদেশে চলমান প্রকল্প অব্যাহত রাখতে চায় ভারত
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে চলমান প্রকল্প অব্যাহত রাখতে চায় ভারত

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪০

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে যেসব প্রকল্প চলমান রয়েছে তা অব্যাহত রাখতে চায় ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, চলমান প্রকল্পগুলো সুষ্ঠুভাবে চালিয়ে নেওয়ার বিষয়ে ভারত কাজ করতে আগ্রহী। একইসঙ্গে বিমসটেক বাস্তবায়নেও বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করতে এসে তাদের আগ্রহের কথা জানান।

বিজ্ঞাপন

বৈঠকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, ‘এই সরকার অন্য সরকারের মতো নয়। এই সরকার বহু ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত। যারা জীবন দিয়েছে এবং আহত হয়েছে তাদের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে তিনি এই গুরুদায়িত্ব নিয়েছেন।’

উপদেষ্টা জানান, তিনি দায়িত্ব গ্রহণের পর বিতর্কিত আইনগুলো স্থগিত করেছেন এবং ৩৪ক ধারা বাতিল করেছেন। বিইআরসি’র গণশুনানির মাধ্যমে বিদ্যুতের দাম বৃদ্ধির ব্যবস্থা করেছেন। সচিবদের তাদের আওতাধীন কোম্পানির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে নতুন বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছেন। বিচারপতির সমন্বয়ে কমিটি করে আগের চুক্তিগুলো পর্যালোচনা এবং কোনো দুর্নীতি হয়েছে কি না তা পর্যালোচনার ব্যবস্থা করছেন। তিনি ইতোমধ্যে রূপসায় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র এবং পদ্মার রেললাইন ও ব্রিজ প্রকল্প পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন

ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মা উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বলেন, তার সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী। এ সময় তিনি বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, ‘চলমান প্রকল্পগুলো নিয়ে কাজ অব্যাহত রাখতে চায় ভারত। বিদ্যুৎ, জ্বালানি, সড়ক ও রেলসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের অংশীদারিত্বের ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।’

হাইকমিশনার চলমান প্রকল্পগুলোতে কর্মরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানান এবং সব প্রকল্পের কাজ অবিলম্বে শুরুর আশ্বাস দেন। এ সময় সোলার এনার্জি ও ফ্লোটিং সোলার পার্কের বিষয়ে আলোচনা হয়। বিমসটেক’র প্রস্তাবনার আলোকে নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্যে পাওয়ার কানেক্টিভিটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, রেলপথ মন্ত্রণালয় সচিব আবদুল বাকী ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/পিটিএম

অব্যাহত টপ নিউজ বিদ্যুৎ ও জ্বালানি ভারত

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর