Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
ঢালাওভাবে মামলা ও গ্রেফতার না করার আহ্বান
Wednesday 22 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢালাওভাবে মামলা ও গ্রেফতার না করার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৪৫

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় ঢালাওভাবে মামলা ও গ্রেফতার না করার আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

বুধবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে রাজধানীর যাত্রাবাড়ীতে ইমরান হোসেন নামের এক তরুণকে হত্যার মামলায় প্রথিতযশা আইনজীবী, স্বনামধন্য সাংবাদিকসহ ২৯৭ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া পুলিশের নন অপারেশনাল ইউনিটে কর্তব্যরত পুলিশ সদস্যদেরও মামলায় আসামি করা হয়েছে। শীর্ষস্থানীয় ব্যবসায়ীকে আসামি করে জুনের মৃত্যুকে আগস্টে আন্দোলনে নিহত দেখিয়ে মামলা করা হয়েছে। দেশের বাইরে থেকেও কেউ কেউ ‘ঘটনাস্থলে উপস্থিত থেকে গুলি ছুড়ে’ হয়েছেন অভিযুক্ত, একই ঘটনায় ভিন্ন ভিন্ন এজাহার ও ভিন্ন ভিন্ন আসামির নাম দিয়ে মামলা করা হয়েছে। এ ধরনের মামলাগুলোতে নির্বিচারে আসামি করা মামলাগুলোকে দুর্বল করে এবং তা প্রকৃত অপরাধী শনাক্তকরণে বাধা হয়ে দাঁড়ায়।

অসংগতিপূর্ণ, হয়রানি ও উদ্দেশ্যমূলক মামলা কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে শুধু নির্ভরযোগ্য তথ্য ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা করার আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

পাশাপাশি মামলা হলেই যত্রতত্র গ্রেফতার না করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশন ন্যায়বিচার নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সরকারের পক্ষ থেকে মামলা গ্রহণে প্রচলিত আইন মেনে চলা ও যত্রতত্র গ্রেফতার না করার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে কমিশন।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, নির্বিচারে ও ঢালাওভাবে আসামি করে মামলা করা মানবাধিকারের লঙ্ঘন। মামলাগুলো বস্তুনিষ্ঠ হওয়া প্রয়োজন। তথ্যগত অসামঞ্জস্যতা ও অসংগতি মামলাকে দুর্বল করে ফেলে। যথাযথ যাচাই-বাছাই করে মামলা করা না হলে প্রকৃত অপরাধী পার পেয়ে যেতে পারে। এতে নিহত ব্যক্তিদের পরিবারের ন্যায়বিচার প্রাপ্তি বাধাগ্রস্ত হতে পারে।

সারাবাংলা/কেআইএফ/ইআ

জাতীয় মানবাধিকার কমিশন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর