Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
নির্বাচন কমিশনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন কমিশনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বঙ্গভবন প্রেস উইং এ তথ্য জানিয়েছে। উইং বলেছে, প্রধান নির্বাচন কমিশনারসহ সব কমিশনারের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে আউয়াল নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবীব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমানও পদত্যাগ করেছেন।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.), মো. আহসান হাবীব খান ও মো. আলমগীর উপস্থিত ছিলেন। তবে বেগম রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন না। এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কাজী হাবিবুল আউয়াল কোনো জবাব দেননি।

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি নিয়োগ পেয়েছিল কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিলেও মাঝপথেই দায়িত্ব ছেড়ে দিতে হলো।

আরও পড়ুন-

প্রধান নির্বাচন কমিশনারসহ ৪ কমিশনারের পদত্যাগ

বিদায়ী বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের পরামর্শ দিলেন সিইসি

একদলীয় হওয়ায় নির্বাচনে কারচুপি করার প্রয়োজন ছিল না: বিদায়ী সিইসি

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ নির্বাচন কমিশন পদত্যাগপত্র রাষ্ট্রপতি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর