Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
ডিএসইতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রক্রিয়ায় ডিবিএ’র আপত্তি
Tuesday 04 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রক্রিয়ায় ডিবিএ’র আপত্তি

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৭

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাত জন স্বতন্ত্র বা স্বাধীন পরিচালক নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ডিবিএ থেকে পুঁজিবাজার নিয়ন্ত্রক বিএসইসি‘র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকুসদের কাছে পাঠানো এক চিঠিতে এই আপত্তি জানানো হয়।

ডিবিএ সভাপতি মো. সাইফুল ইসলাসের সই করা চিঠিতে বলা হয়েছে, ডিএসই‘র সাত পরিচালক নিয়োগে ডিমিউচুয়ালাইজেশন আইনের ২৪ ধারা কার্যকর ও যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ অবস্থায় ডিমিউচুয়ালাইজেশন আইন ২০১৩-এর ধারা ২৪ প্রয়োগ করে বিদ্যমান চার জন নির্বাচিত শেয়ারহোল্ডার পরিচালকের সমন্বয়ে এনআরসি গঠন করুন। ডিএসইর স্বতন্ত্র পরিচালক মনোনয়নের সুপারিশ বিএসইতে প্রেরণের জন্য এনআরসি-কে যথাযথ পদ্ধতি অনুসরণ করতে দিন এবং ডিএসই ও পুঁজিবাজারের স্বার্থে, ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুযায়ী বিএসইসি থেকে পরিচালক চূড়ান্ত করার পদ্ধতি অনুসরণ করতে দিন।

চিঠিতে আরও বলা হয়, গত ১৫ বছর ধরে বিগত দুটি কমিশনের বিনিয়োগকারী বিরোধী, অস্বচ্ছ এবং স্বার্থান্বেষী সিদ্ধান্তের কারণে বাংলাদেশের পুঁজিবাজার একটি অনিশ্চিত পরিস্থিতিতে পড়েছে। স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় বিনিয়োগকারীরা আশা করেছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে, অন্তর্বর্তী সরকারের সময়ে আমাদের একটি স্বচ্ছ, বিনিয়োগবান্ধব বাজার থাকবে। বিএসইসি একটি গণতান্ত্রিক নিয়ন্ত্রক হিসাবে কাজ করবে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করবে।

চিঠিতে উল্লেখ করা হয়, বিএসইসি থেকে ডিএসই পর্ষদের সাত স্বাধীন পরিচালক নিয়োগে ডিমিউচুয়ালাইজেশন আইন ২০১৩-এর ২৪ ধারা প্রয়োগ করেছে। এ বিষয়ে আমরা আইনি পরামর্শ নিয়ে জেনেছি যে, ডিমিউচুয়ালাইজেশন আইনের ২৪ ধারাটি আরও কার্যকরভাবে এবং যথাযথভাবে অনুসরণ করে এবং ডিমিউচুয়ালাইজেশন স্কিম মেনে ডিএসই-এর এনআরসি গঠন/পুনর্গঠনে কার্যকরভাবে প্রয়োগ করা যেতে পারে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সাত পরিচালকের নিয়োগ প্রক্রিয়ায় ডিমিউচুয়ালাইজেশন আইন ২০১৩-এর ধারা ২৪ প্রয়োগ করে বিদ্যমান চারজন নির্বাচিত শেয়ারহোল্ডার পরিচালকের সমন্বয়ে এনআরসি গঠন করার জন্য বলা হয় চিঠিতে।

বিজ্ঞাপন

ডিবিএ‘র চিঠিতে আরও বলা হয়ে, ডিএসইর স্বতন্ত্র পরিচালক মনোনয়নের সুপারিশ বিএসইতে পাঠানোর জন্য এনআরসি-কে যথাযথ পদ্ধতি অনুসরণ করতে দিন এবং ডিএসই ও পুঁজিবাজারের স্বার্থে, ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুযায়ী বিএসইসি থেকে পরিচালক চূড়ান্ত করার পদ্ধতি অনুসরণ করতে দিন। প্রদত্ত বিষয়গুলো বাস্তবায়ন, একটি বিনিয়োগবান্ধব বাজার তৈরি করতে সাহায্য করবে এবং ডিএসইকে ‘বৈচিত্রপূর্ণ কার্যকরী প্রার্থী’ মনোনয়নে স্বাধীনভাবে কাজ করতে সাহায্য করবে।

সারাবাংলা/জিএস/পিটিএম

আপত্তি টপ নিউজ ডিএসই ডিবিএ নিয়োগ প্রক্রিয়া স্বতন্ত্র পরিচালক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর