Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
সাবেক মন্ত্রী শাজাহান খান ৭ দিনের রিমান্ডে
Tuesday 28 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক মন্ত্রী শাজাহান খান ৭ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০৭

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র আন্দোলনের মিছিলে আবদুল মোতালিব (১৪) নামের এক কিশোরকে হত্যার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানার দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত এ আদেশ দেন।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. খোকন মিয়া শাজাহান খানের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে শুক্রবার বেলা তিনটার পর কড়া নিরাপত্তায় ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। এরপর তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে হাজতখানা থেকে আদালতের এজলাস কক্ষে নেওয়া হয়। পরে পুলিশের পক্ষ থেকে শাজাহান খানকে রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরা হয়। আর আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত শাজাহান খানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, কিশোর আবদুল মোতালিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিল। গত ৪ আগস্ট তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মোতালিবের বাবা আবদুল মতিন বাদী হয়ে গত ২৬ আগস্ট ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শাজাহান খানসহ ১৭৬ জনকে আসামি করা হয়। শাজাহান খানকে গতকাল রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন শাজাহান খান। তিনি এই আসন থেকে প্রথমবার ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সারাবাংলা/কেআইএফ/এমও

বৈষম্যবিরোধী আন্দোলন রিমান্ড শাজাহান খান

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর