Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
Saturday 10 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩১

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

শনিবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর ১৩ নং পিলারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়ার এলাকার বাসিন্দা সফর শেখের ছেলে রহিজ উদ্দিন, রহিজ উদ্দিনের ছেলে রিপু (২৬) ও একই উপজেলার বনবাড়িয়া গ্রামের সুশান্ত শেখের ছেলে চন্দ্র শেখর।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোররাতে বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন যাত্রী মারা যান। এঘটনায় আহত হন আরও সাতজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওসি বলেন, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে ট্রাকটি দুর্ঘটনার পরপরই চলে গেছে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ মর্গে রাখা আছে। এছাড়াও আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন চলে গেছেন এবং তিনজন গুরুতর অবস্থায় ভর্তি আছেন। তবে তারা এখন শঙ্কামুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

আহত টপ নিউজ দুর্ঘটনা নিহত বঙ্গবন্ধু সেতু

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর