Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫
Tuesday 28 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাটে এসিআই ফুড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরমধ্যে রায়গঞ্জ উপজেলার ব্রাক্ষবয়রা গ্রামের অটোরিকশা চালক রাসেদুল ইসলাম, তাড়াশ উপজেলার ভাটড়া গ্রামের নুরুজ্জামান ও তারেক রহমান।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, সিরাজগঞ্জ থেকে নলকাগামী একটি সিএনজি চালিত অটোরিকশা সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এসিআই মিলের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক রাসেদুল, নুরুজ্জামান ও তারেক নিহত হন। আহত হন আরো চারজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আরো দুইজনের মৃত্যু হয়।

সারাবাংলা/ইআ

নিহত ৫ সিরাজগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর