Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
এনইসির চেয়ারপারসন ড. ইউনূস, প্রজ্ঞাপন জারি
Friday 24 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনইসির চেয়ারপারসন ড. ইউনূস, প্রজ্ঞাপন জারি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৩

ঢাকা: জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) চেয়ারপারসন হয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন উপদেষ্টা পরিষদের সকল সদস্য। গত ৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে পরিষদের কার্যপরিধি সম্পর্কে তুলে ধরা হয়েছে। এগুলোর মধ্যে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কিত নীতি ও কৌশল গ্রহণে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া কার্যপরিধির মধ্যে দীর্ঘ ও মধ্য মেয়াদী পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) ও কর্মপন্থা চূড়ান্তকরণ এবং অনুমোদন অন্যতম।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনইসি’র সহায়তাকারী কর্মকর্তারা হলেন- মন্ত্রিপরিষদ সচিব, মূখ্য সচিব বা সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সব সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব, সিনিয়র সচিবরা।

সারাবাংলা/জেজে/পিটিএম

এনইসি চেয়ারপারসন টপ নিউজ প্রজ্ঞাপন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর