Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
আশুলিয়ায় গণহত্যা: শেখ হাসিনাসহ ৭০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
Thursday 23 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় গণহত্যা: শেখ হাসিনাসহ ৭০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৪

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় আগুনে পুড়িয়ে ৬ জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৭০ জনের বিরুদ্ধে পৃথক দু’টি অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ভিকটিমের পরিবারের পক্ষে আইনজীবী হুজ্জাতুল ইসলাম ইসলাম খান পৃথক দু’টি অভিযোগ দায়ের করেন।

আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর খ ধারা অনুসারে আসামিদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৩(২) ও ৪(১)/৪(২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, ১-৭ নং আসামিদের নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিদের মাধ্যমে আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্যবিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাদের হত্যা করে তাদের লাশ আগুনে পুড়িয়ে ফেলে তাদের সমূলে বা আংশিক নির্মূল করিবার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

আসামিরা হলেন- শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, মো. মারুফ হোসেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফি, বেক্সিমকো লিমিটেডের সিকিউরিটি ইনচার্জ মেজর (অব.) আরিফ, মনতাজউদ্দিন মন্ডল, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর (২ নং ওয়ার্ড), শরীফ ব্যাপারী, কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোস্তাক আহমদ, কাশিমপুর থানা ছাত্রলীগ সভাপতি, কাশিমপুর থানা ছাত্রলীগ নেতা সাবের আহমেদ সজীব, ঢাকা-১৯ এর সাবেক এমপি সাইফুল ইসলাম, আশুলিয়া থানার ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নাদিম হোসেনসহ ৭০ জন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এমও

আশুলিয়ায় গণহত্যা গণহত্যা টপ নিউজ শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর