Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
জঙ্গি-সন্ত্রাস-সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সতর্ক র‌্যাব
Saturday 10 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জঙ্গি-সন্ত্রাস-সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সতর্ক র‌্যাব

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৭

ঢাকা: জঙ্গিবাদ, অস্ত্রধারী সন্ত্রাস ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জঙ্গি দমনে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল। বাংলাদেশে জঙ্গিবাদ ও উগ্রবাদবিরোধী কার্যক্রমে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের আপোষহীন ও জোরালো জঙ্গি বিরোধী অভিযানে গ্রেফতার হয় বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাবৃন্দ। প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত বিভিন্ন জঙ্গি সংগঠনের ৩০১৪ জন সদস্যদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে র‌্যাব।

বিভিন্ন সময়ে গ্রেফতার জঙ্গিরা জামিনে মুক্তি পেয়ে পুনরায় যাতে জঙ্গিবাদে জড়িয়ে না পরে সেজন্য র‌্যাব ফোর্সেস জামিনে মুক্তিপ্রাপ্তদের ওপর কঠোর নজরদারি কার্যক্রম অব্যাহত রেখেছে। স্বাভাবিক জীবনে ফিরে না গিয়ে জামিনে মুক্তিপ্রাপ্ত কেউ যদি কোন অপরাধ/জঙ্গিবাদ কার্যক্রমে জড়িয়ে পড়ে, তাহলে তাদেরকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসবে র‌্যাব ফোর্সেস। জঙ্গিবাদ দমনে পূর্বের ন্যায় ভবিষ্যতেও র‌্যাব ফোর্সেস ‘জিরো টলারেন্স’ অবস্থানে থাকবে।

সাম্প্রতিক সময়ে রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি দেশে উগ্রবাদ ছড়াচ্ছে মর্মে অপপ্রচারের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালাচ্ছে। উগ্রবাদে জড়িত দুস্কৃতিকারী চক্র সমূহকে চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে র‌্যাব ফোর্সেস অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ।

বিজ্ঞাপন

জাতি-ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে দেশের সব মানুষ শান্তিপূর্ণভাবে সবার উৎসব, অনুষ্ঠান পালন করে থাকে। জঙ্গিবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অপশক্তি সমূহকে বিন্দুমাত্র ছাড় না দিয়ে র‌্যাবের সব ব্যাটালিয়নসমূহকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন র‌্যাব মহাপরিচালক।

প্রতিষ্ঠার পর থেকে র‌্যাব ফোর্সেস জঙ্গিবাদ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনার মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা রাখছে র‌্যাব ফোর্সেস। স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টাকারী অপশক্তি বা গোষ্ঠীসমূহকে চিহ্নিত পূর্বক আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব ফোর্সেসের প্রতিটি সদস্য বদ্ধপরিকর।

সারাবাংলা/ইউজে/এনইউ

টপ নিউজ র‍্যাব

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর