Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে, ঝড় হতে পারে ৬০ কিলোমিটার বেগে
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে, ঝড় হতে পারে ৬০ কিলোমিটার বেগে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৪

কক্সবাজার: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও অগ্রসর ও ঘণীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কক্সবাজারে ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড় বয়ে যেতে পারে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বঙ্গোপসাগরের এই নিম্নচাপ নিয়ে প্রথম বিশেষ বিজ্ঞপ্তি এটি।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণপূর্বাংশ ও সংলগ্ন উত্তরপূব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে বর্তমানে একই এলাকায় নিম্নচাপ আকারে অবস্থান করছে। শুক্রবার দুপুর ১২টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিম, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। একই সঙ্গে দেশের চার সমুদ্রবন্দরকেই তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে বাতাসের তীব্রতা বেশি থাকবে। দমবা বা ঝোড়ো হাওয়া আকারে সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত গতিতে বাতাস বয়ে যেতে পারে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদফতর।

সারাবাংলা/টিআর

নিম্নচাপ লঘুচাপ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর