Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ঈদে মিলাদুন্নবী: চট্টগ্রামে জশনে জুলুস যেন জনসমুদ্র
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে মিলাদুন্নবী: চট্টগ্রামে জশনে জুলুস যেন জনসমুদ্র

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৫

চট্টগ্রাম ব্যুরো: মহানবী হজরত মুহাম্মদ (স.) এর পৃথিবীতে আগমন ও ওফাতের দিন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রাম নগরীতে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। জশনে জুলুসের শোভাযাত্রা লাখ লাখ মানুষের উপস্থিতিতে যেন জনসমুদ্রে পরিণত হয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আনজুমান-এ-রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে নগরীর মুরাদপুর-ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা থেকে শোভাযাত্রা বের হয়।

বিজ্ঞাপন

১৯৭৪ সাল থেকে প্রতিবছর ১২ রবিউল আউয়াল আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রাম নগরীতে এ জশনে জুলুস অনুষ্ঠিত হয়ে আসছে। এবার ছিল ৫২তম জশনে জুলুস।

৫২তম এ জশনে জুলুসে নেতৃত্ব দেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ। অতিথি হিসেবে ছিলেন শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ।

এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন জামেয়া ময়দানে এসে জড়ো হতে থাকেন। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আসা লোকজন বিবিরহাট, মুরাদপুর থেকে জুলুসে যোগ দেন।

জুলুস শুরুর আগে খানকায়ে কাদেরীয়ায় মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ।

জুলুসটি বিবিরহাট হয়ে মুরাদপুর, মুরাদপুর ট্রাফিক পুলিশ বক্স থেকে ডান দিকে মোড় নিয়ে ষোলশহর, দুই নম্বর গেট, জিইসি মোড় ঘুরে দুপুর সাড়ে ১২টার দিকে জামেয়া মাদরাসা মাঠে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলল্লাহ’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল পুরো বন্দর নগরী। এ সময় হামদ, নাত, তাকবির, দরুদ শরিফে মুখরিত ছিল নগরীর সড়কগুলো। কেউ পায়ে হেঁটে, কেউ মোটরসাইকেলে আবার কেউ ট্রাক কিংবা পিকআপের ওপর চেপে জুলুসে অংশ নেয়।

বিজ্ঞাপন

এ সময় শরবত, কমলা, চকলেট, পাউরুটি, খাবার পানিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী অংশগ্রহণকারীদের বিতরণ করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, জুলুসকে ঘিরে নগরীর বিভিন্ন সড়কে ভাসমান মেলা বসেছে। এতে টুপি, মেসওয়াক, তসবিহ, ইসলামি বই, আতর, পতাকা, পাঞ্জাবি, পাজামা, জুতো বিক্রি হচ্ছে। কেউ কিনছেন তো আর কেউ কেউ সেগুলো নাড়িয়ে দেখছেন।

নগরীর কাটগড় এলাকা থেকে আসা একদল কিশোর জুলুশে অংশগ্রহণকারীদের বিনামূল্যে শরবত বিতরণ করছিলেন। সে দলের একজন মোসাদ্দেক হোসেন।

মোসাদ্দেক হোসেন সারাবাংলাকে বলেন, ছোটবেলায় বাবার হাত ধরে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসের শোভাযাত্রায় অংশগ্রহণ করি। এ নিয়ে টানা ছয় বছর এখানে আসছি। গত তিন বছর ধরে বন্ধুদের নিয়ে এখানে শরবতসহ বিভিন্ন খাদ্যসামগ্রী মুসল্লীদের বিতরণ করছি।

শরফাতুল ইসলাম নামে এক যুবক সারাবাংলাকে বলেন, আমরা বন্দরটিলা এলাকা থেকে নয়টি ট্রাকে প্রায় ১৫০ জন এসেছি। সারারাত আমরা ট্রাকগুলো বেলুন ও নানা রঙ্গিম কাপড় দিয়ে সাজিয়েছি। একটি ট্রাকে করে ৬০ কেজির মতো আপেল ও কমলা নিয়ে এসেছি।

এদিকে জশনে জুলুসের শোভাযাত্রাকে কেন্দ্র করে বন্দর নগরী নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। মোড়ে মোড়ে মোতায়েন ছিল পুলিশ।

নগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক-উত্তর) জয়নুল আবেদীন সারাবাংলাকে বলেন, জুলুস চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে নগর পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন ছিল। যেসব জায়গা দিয়ে জুলুসের শোভাযাত্রা গেছে ওদিকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। গুরুত্বপূর্ণ স্থানে ডাইভারশন দিয়ে সড়ক সচল ছিল। জুলুস শেষ হওয়ার পর সেগুলো তুলে নেওয়া হয়েছে।

প্রয়াত আল্লামা হাফেজ সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (র) চট্টগ্রামে জশনে জুলুসের প্রবর্তনকারী। তার ছেলে আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ ১৯৮৭ সাল থেকে জুলুসে নেতৃত্ব দিয়ে আসছিলেন। এবার জুলুসে নেতৃত্ব দেওয়া সাবের শাহ আল্লামা তাহের শাহ’র ছেলে।

সারাবাংলা/আইসি/ইআ

ঈদে মিলাদুন্নবী চট্টগ্রাম জনসমুদ্র জশনে জুলুস

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর