Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
বিশ্বজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলেন ধর্ম উপদেষ্টা
Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলেন ধর্ম উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৪

ঢাকা: বিশ্বজয় করা দেশের চার হাফেজকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সংবর্ধনা দেন।

পুরস্কার বিজয়ী চার হাফেজ হলেন- হাফেজ মো. আনাছ বিন আতিক, হাফেজ মুয়াজ মাহমুদ, হাফেজ বশির আহমদ ও হাফেজ মো. মুশফিকুর রহমান।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা সৌদি আরব-২০২৪ এ প্রথম স্থান (৩০ পারা হিফজ) অর্জনকারী হাফেজ মো. আনাছ বিন আতিক এবং হাফেজ মুয়াজ মাহমুদ (১৫ পারা হিফজ), ৪০তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ইরান-২০২৪ ও ১৯তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা আলজেরিয়া-২০২৩ এ যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অধিকারী হাফেজ বশির আহমদ এবং অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতা ইরান-২০২৪ এ তৃতীয় স্থান অধিকারী হাফেজ মো. মুশফিকুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম।

এছাড়া, ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ১৫ দিনব্যাপী ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল, বাংলাদেশ বেতারের সাথে যৌথ প্রযোজনায় সেমিনার, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, আরবি খুতবা লিখন প্রতিযোগিতা, ক্বিরাত মাহফিল, হামদ-না’ত, স্বরচিত কবিতা পাঠের মাহফিল, ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী, ইসলামী বইমেলা, বিশেষ স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/ইআ

হাফেজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর