Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
নয়াপল্টন লোকে লোকারণ্য
Saturday 25 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াপল্টন লোকে লোকারণ্য

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৬

ঢাকা: বিএনপির সমাবেশ ঘিরে নয়াপল্টনে জড়ো হয়েছেন হাজার হাজার নেতাকর্মীরা। সকাল থেকে। স্লোগান নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়েছেন তারা। মুহূর্মুহূ স্লোগানে কম্পিত হয়ে উঠছে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে সমাবেশ শুরু হওয়ার কথা।

এর আগেই, লোকে লোকারণ্য হয়ে গেছে সমাবেশস্থল। আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষে এ সমাবেশ ডেকেছে বিএনপি। প্রতিকূল আবহাওয়ার কারণে ১৫ সেপ্টেম্বরের সমাবেশ ১৭ সেপ্টেম্বর করছে দলটি।

সরেজমিনে দেখা গেছে, কমলাপুর, পুরানা পল্টন, কাকরাইল, শাহজাহানপুর এলাকায় প্রধান সড়কগুলোতে মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি রয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীরা সর্তক অবস্থানে রয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়েছেন নয়াপল্টনে। এছাড়া গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ, সাভারসহ আশপাশের জেলা থেকেও সমাবেশে যোগ দিয়েছেন নেতাকর্মী।

সারাবাংলা/এজেড/এমও

টপ নিউজ নয়াপল্টন বিএনপি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর