Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
ইয়াবা মামলায় ট্রাকচালক ও সহকারীর যাবজ্জীবন
Tuesday 05 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবা মামলায় ট্রাকচালক ও সহকারীর যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:১১

চট্টগ্রাম ব্যুরো: ইয়াবা উদ্ধারের মামলায় এক ট্রাক চালক ও তার সহকারীকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন।

দণ্ডিত দুইজন হলেন- আবুল কাসেম (২৬) ও নুরুল আফছার (২৭)।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ২০২১ সালের ২৪ মে বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপোল বাইপাস এলাকায় একটি মিনি ট্রাক থেকে ৭ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ ড্রাইভার আবুল কাসেমকে গ্রেফতার করে র‌্যাব-৭। ওই ঘটনায় সহকারি নুরুল আফছারকেও গ্রেফতার করা হয়েছিল।

এ ঘটনায় র‌্যাব-৭ এর তৎকালীন নায়েক সুবেদার মনতাজ উদ্দিন বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারায় পটিয়া থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ ২০২১ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ১৮ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় ১০ জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহমেদ সারাবাংলাকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আবুল কাসেম ও নুরুল আফছারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় উভয়েই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/ইআ

ইয়াবা মামলা ট্রাকচালক যাবজ্জীবন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর