Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
রেজাউল-হেনরীসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
Wednesday 07 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেজাউল-হেনরীসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৪ ২১:১০

ঢাকা: সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী এবং সাবেক কাস্টমস কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন।

দুদক সূত্রে জানা যায়, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অঢেল সম্পদ গড়ার অভিযোগে গত ১ সেপ্টেম্বর সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। ২০১৮ সালেও একই আসন থেকে নির্বাচিত হন। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এ ছাড়া নিজ নামে বরিশালের নাজিরপুর, পিরোজপুর এবং ঢাকার বিভিন্ন স্থানে স্থাবর সম্পদ রয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন সময়ে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন নামক প্রকল্পের আওতায় বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় এবং প্রশিক্ষণের নামে ২৫ কোটি টাকা আত্মসাৎ, একটি গাড়ি ও দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২০ আগস্ট অনুসন্ধান শুরু করে দুদক। ২০২০-২১ অর্থবছরে তিনি প্রায় ৩২ কোটি কালো টাকা সাদা করেছেন। সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, পটুয়াখালী ও রাজধানী ঢাকায় তার অঢেল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া সাবেক কাস্টমস কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে গত ১৩ জুন দায়ের হওয়া মামলায় ১৫২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল। ওইদিনই ৬০ দিনের জন্য তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যার মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় নিষেধাজ্ঞার সময় বাড়ায় আদালত।

ক্ষমতার অপব্যবহার করে আইন বহির্ভূতভাবে একক নির্বাহী সিদ্ধান্তে ১৬টি নথিতে ১৫২ কোটি ৮৯ হাজার ৩৯০টাকা অপরিশোধিত সুদ মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতিসাধন করায় কাস্টমস কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে গত ১১ জুন মামলা দায়ের করে দুদক।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

ওয়াহিদা রহমান চৌধুরী জান্নাত আরা হেনরী টপ নিউজ দেশত্যাগ নিষেধাজ্ঞা শ ম রেজাউল করিম

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর