Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন
Wednesday 07 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন

সারাবাংলা ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪ ০০:০৯

‘অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সরকারের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ এবং প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টাদের পদমর্যাদা, সুযোগ-সুবিধা, পদত্যাগ ও আনুষঙ্গিক বিষয়ে এই অধ্যাদেশ অনুযায়ী বিধান প্রণয়ন করা যাবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকারের ব্যাপক দমন-পীড়ন ও গণহত্যার ফলে সারা দেশে দলমত নির্বিশেষে ছাত্র-জনতা উত্তাল গণবিক্ষোভ করে। আন্দোলনের একপর্যায়ে মানুষের জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে সরকার পতনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী ৫ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে দেশ ছাড়েন। রাষ্ট্রপতি ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: পিআইডি

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে সাংবিধানিক সংকট মোকাবিলা, জনস্বার্থ ও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা, অর্থনৈতিক ব্যবস্থা সচল রাখা এবং রাষ্ট্রের নির্বাহী কার্যপরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠন বিষয়ে জনগুরুত্বপূর্ণ প্রশ্ন হাজির হয়। এ অবস্থায় সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত চান। সংবিধানের ১০৬ অনুচ্ছেদে দেওয়া উপদেষ্টামূলক এখতিয়ার প্রয়োগ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৮ আগস্ট ‘স্পেশাল রেফারেন্স নম্বর- ০১/২০২৪’-এর মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে অভিমত দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপিল বিভাগ এ বিষয়ে মতামত দেন যে ‘রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্যপরিচালনার জন্য অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারবেন। রাষ্ট্রপতি এভাবে নিযুক্ত প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের শপথবাক্যও পাঠ করাতে পারবেন।’

মন্ত্রিপরিষদ বিভাগ বিজ্ঞপ্তিতে বলেছে, বিদ্যমান পরিস্থিতিতে ‘ডকট্রিন অব নেসেসিটি’ অনুযায়ী সাংবিধানিক সংকট মোকাবিলায় সর্বস্তরের জনগণের ঐকান্তিক ইচ্ছা ও পরম অভিপ্রায়ের পরিপ্রেক্ষিতে, গণঅভ্যুত্থানকারী ছাত্র-জনতার প্রতিনিধিদের প্রস্তাবের ভিত্তিতে এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের রাষ্ট্র সংস্কার আকাঙ্ক্ষা পূরণ ও রাষ্ট্রের নির্বাহী কার্যপরিচালনার জন্য রাষ্ট্রপতি ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করেছেন।

গঠিত অন্তর্বর্তী সরকারের ক্ষমতা ও দায়িত্ব, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা, পদত্যাগ এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান করতে ‘অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। উপদেষ্টা পরিষদ ‘অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে। বাসস।

সারাবাংলা/টিআর

অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদের বৈঠক ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির অধ্যাদেশ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর