Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
মাঝপথে বাস থামিয়ে যাত্রী ওঠানামা চলবে না: ডিএমপি কমিশনার
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঝপথে বাস থামিয়ে যাত্রী ওঠানামা চলবে না: ডিএমপি কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৯

ঢাকা: রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালানো, রাস্তার মাঝখানে ও যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা এবং এলোমেলোভাবে রাস্তায় গাড়ি রাখা বন্ধ করতে কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।

শনিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি সদর দফতরে ‘গণপরিবহণে সুষ্ঠু ব্যবস্থাপনা ও শৃঙ্খলা কার্যকর করতে বাস মালিকদের সঙ্গে মতবিনিময় সভা’য় এ নির্দেশনা দেন তিনি।

মতবিনিময়ের সময় রাস্তায় ট্রাফিক শৃঙ্খলারক্ষায় বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে ডিএমপি কমিশনার বলেন, রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালানো যাবে না। রাস্তার মাঝখানে ও যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা চলবে না। এলোমেলোভাবে রাস্তায় গাড়ি রাখা বন্ধ করতে হবে।

বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে মাইনুল হাসান বলেন, চালক ও বাস শ্রমিকদের এসব বিষয়ে আরও সচেতনতা ও সাবধানতা অবলম্বন করতে হবে। তাদের আরও বেশি মনিটরিং ও জবাবদিহিতার আওতায় আনতে হবে। সবাই আন্তরিকভাবে কাজ করলেই কেবল মহানগরীর যানজট সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে। যেকোনো প্রয়োজনে ঢাকা মহানগর পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে।

ঢাকার পুলিশপ্রধান আরও বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এক বিশেষে পরিস্থিতিতে আমি ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করি। তখন সড়ক ও গণপরিবহণে এক ধরনের অব্যবস্থাপনা ছিল। খুব অল্প সময়ের মধ্যেই সে পরিস্থিতি থেকে আমরা উত্তরণ ঘটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি। আমরা এ অবস্থা ধরে রাখতে চেষ্টা করছি।

সভায় বাস মালিকদের পক্ষ থেকে আরও সহযোগিতা ও বাস শ্রমিকদের সচেতনতা বাড়ানোর জন্য সচেতনতামূলক সভা করার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, যুগ্ম পুলিশ কমিশনার, ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, সিটিবাস মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/টিআর

গণপরিবহণ ডিএমপি কমিশনার

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর