Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে ২ কমিটি
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে ২ কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৬

ঢাকা: বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য নানা কারণে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার জন্য সুপারিশ করতে জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করেছে সরকার।

রোববার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা এক পরিপত্রে এ দুই কমিটি গঠনের কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা পর্যায়ের কমিটিতে সভাপতি হিসেবে থাকবেন জেলা ম্যাজিস্ট্রেট। সদস্য হিসেবে থাকবেন পুলিশ সুপার (মহানগর এলাকার জন্য পুলিশের একজন উপকমিশনার) ও পাবলিক প্রসিকিউটর (মহানগর এলাকার মামলাগুলোর জন্য মহানগর পাবলিক প্রসিকিউটর)। জেলা পর্যায়ের কমিটিতে সদস্যসচিব হবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

এদিকে মন্ত্রণালয় পর্যায়ের কমিটির সভাপতি করা হয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে। এ কমিটিতে সদস্য হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব (আইন ও শৃঙ্খলা), যুগ্মসচিব (আইন) এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্মসচিব পর্যায়ের নিচে নয়)। এ কমিটির সদস্যসচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন-১ শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব বা সহকারী সচিব।

জেলা পর্যায়ের কমিটির কার্যপরিধি ও কর্মপদ্ধতি সম্পর্কে বলা হয়েছে—

  • রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনপত্র জমা দিতে হবে;
  • আবেদনের সঙ্গে মামলার এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের সার্টিফায়েড কপি দাখিল করতে হবে;
  • আবেদন পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট আবেদনপত্রটি জেলার পাবলিক প্রসিকিউটরের (ক্ষেত্র বিশেষে মহানগর পাবলিক প্রসিকিউটর) কাছে মতামতের জন্য পাঠাবেন;
  • আবেদন পাওয়ার ১৫ কর্মদিবসের মধ্যে পাবলিক প্রসিকিউটর (প্রযোজ্য ক্ষেত্রে মহানগর পাবলিক প্রসিকিউটর) তার মতামত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন;
  • পাবলিক প্রসিকিউটরের মতামত সংগ্রহ করে জেলা ম্যাজিস্ট্রেট আবেদনটি সাত কার্যদিবসের মধ্যে জেলা কমিটির সভায় উপস্থাপন করবেন;
  • জেলা কমিটির কাছে যদি প্রতীয়মান হয় যে মামলাটি রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে হয়রানির জন্য দায়ের করা হয়েছে, তাহলে মামলাটি প্রত্যাহারের জন্য কমিটি সরকারের নিকট সুপারিশ করবে; এবং
  • জেলা ম্যাজিস্ট্রেট ওই সুপারিশ, মামলার এজাহার, অভিযোগপত্রসহ আবেদন পাওয়ার ৪৫ কার্যদিবসের মধ্যে নির্দিষ্ট ছক অনুযায়ী অন্যান্য তথ্যসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন।

এদিকে মন্ত্রণালয় পর্যায়ের কমিটির কার্যপরিধি ও কর্মপদ্ধতি সম্পর্কে বলা হয়েছে—

বিজ্ঞাপন
  • জেলা কমিটির কাছ থেকে সুপারিশ পাওয়ার পর মন্ত্রণালয় পর্যায়ের কমিটি সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করবে এবং প্রত্যাহারযোগ্য মামলা চিহ্নিত করে তালিকা প্রস্তুত করবে ও মামলা প্রত্যাহারের কার্যক্রম গ্রহণ করবে;
  • দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর অধীন মামলাগুলোর মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো দ্য ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ১৯৫৮-এর ১০ (৪) ধারার বিধান অনুযায়ী কমিশনের লিখিত আদেশ ছাড়া প্রত্যাহার করা যায় না। এ কারণে এ ধরনের মামলা চিহ্নিত করে তালিকা তৈরি করতে হবে। এ ধরনের মামলার বিষয়ে করণীয় পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।

সারাবাংলা/টিআর

মামলা প্রত্যাহার রাজনৈতিক মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়রানিমূলক মামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর