Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
৩২ হাজার কৃষককে জলবায়ু বিষয়ে প্রশিক্ষণ দেবে সরকার
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩২ হাজার কৃষককে জলবায়ু বিষয়ে প্রশিক্ষণ দেবে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫০

ঢাকা: দেশের পাঁচটি জেলার নয়টি উপজেলায় ৮০০ কৃষক গ্রুপ নির্বাচন করে ৩২ হাজার কৃষককে জলবায়ু পরিবর্তনের অভিযোজন কৌশলের ওপর প্রশিক্ষণ দেওয়ার নিয়েছে সরকার।

বিল্ডিং ক্লাইমেট রেসিলিয়েন্ট লাইভলিহুডস ইন ভালনারেবল ল্যান্ডস্কেপস ইন বাংলাদেশ (বিসিআরএল) প্রকল্পের ডিএই পার্ট’র আওতায় রোববার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী ভালনারেবিলিটি রিস্ক অ্যাসেসমেন্টের ওপর ন্যাশনাল ভেলিডেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

কর্মশালয় জানানো হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রযুক্তিগত সহায়তায় গ্লোবাল এনভায়নমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। মোট ৬৬ কোটি টাকা ব্যয়ে ২০২৩ সালের জুলাই থেকে শুরু হয়ে প্রকল্পটি শেষ হবে ২০২৮ সালের জুনে। কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই) অঙ্গ ৫৬ কোটি টাকা এবং বাকি ১০ কোটি টাকা পরিবেশ অধিদফতরের জন্য বরাদ্ধ রয়েছে।

খামারবাড়ির তুলা ভবনে অনুষ্ঠিত ডিএই অঙ্গের কর্মমালায় জানানো হয়, রাজশাহীর গোদাগাড়ী, চাপাইনবাগঞ্জের নাচোল ও ভোলাহাট, খুলনার ডুমুরিয়া, বটিয়াঘাটা ও পাইকগাছা, রাঙ্গামাটির কাউখালী, খাগড়াছড়ির মানিকছড়ি ও সদর উপজেলায় জলবায়ু পরিবর্তনের অভিযোজন কৌশলের ওপর কৃষকদের প্রশিক্ষণ পরবর্তী সময়ে অ্যাসেসম্যান্টের মাধ্যমে তাদের প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করা হবে। উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তা তৈরি করা হবে। কৃষিপণ্যের নায্যমূল্য নিশ্চিত করার জন্য মার্কেট লিংকেজ তৈরি করা হবে, ভ্যালুচেইন ম্যাপিং করা হবে।

বিসিআরএল প্রকল্প এবং কনসালটিং ফার্ম সুশীলন লিমিটেড ও স্বাবলম্বী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে ভালনারেবিলিটি রিস্ক অ্যাসেসমেন্টের ওপর দিনব্যাপী ন্যাশনাল ভেলিডেশন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. তাজুল ইসলাম পাটোয়ারী।

বিজ্ঞাপন

ডিএই’র পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের (বাকৃবি) প্রফেসর ড. মো. রমিজ উদ্দিন।

বিসিআরএল প্রকল্পের আওতাধীন তিনটি অঞ্চল, পাঁচটি জেলা ও নয়টি উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিআরএল প্রকল্পের ডিএই অংশের কম্পোনেন্ট ডিরেক্টর ড. মোহাম্মদ লোকমান হোসেন মজুমদার।

এ সময় এনপিডি রাজিনারা বেগম, সুশীলনের লিমিটেডের এমডি মোস্তফা বকুলুজ্জামানসহ ডিএই’র বিভিন্ন উইংয়ের পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপপরিচালক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, অতিরিক্ত উপপরিচালক, পরিবেশ অধিদফতরের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এফএও প্রতিনিধি, প্রকল্পের পরামর্শকরা ও বিএআরসির গবেষকরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম

কৃষক জলবায়ু টপ নিউজ প্রশিক্ষণ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর