Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
ডাটা সেন্টারের সক্ষমতা বাড়ানোর তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার
Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাটা সেন্টারের সক্ষমতা বাড়ানোর তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫১

ঢাকা: ডাটা সেন্টারের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়ে সরকারের তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দেশে সাইবার সিকিউরিটি এখন বর্ডার সিকিউরিটির মতোই গুরুত্বপূর্ণ। ফলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধি লক্ষ্যে কাজ করতে হবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের যে নীতি ও আদর্শ রয়েছে সেটা সামনে রেখেই নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ চালিয়ে যেতে হবে।’

বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে কর্মকর্তারা বলেন, এরই মধ্যে একাধিক কমিটি গঠন করা হয়েছে। দু’জন কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। আইসিটি বিভাগ থেকে সব প্রকল্প পর্যালোচনার জন্য একটি টেকনিক্যাল কমিটি করা হয়েছে এবং কার্যক্রম চালমান রয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে জটিলতার কথাও উল্লেখ করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কর্মকর্তারা।

এ পরিপ্রেক্ষিতে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘অভিযোগ তদন্তে বিভিন্ন কমিটির কাজ স্বচ্ছতার সঙ্গে চালিয়ে যেতে হবে। প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।’

এ সময় তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

টপ নিউজ ডাটা সেন্টার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর