Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
১ নভেম্বর থেকে পলিথিন ব্যাগের কারখানাতেও অভিযান: উপদেষ্টা
Friday 24 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ নভেম্বর থেকে পলিথিন ব্যাগের কারখানাতেও অভিযান: উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৮

ঢাকা: আগামী ১ অক্টোবর থেকে সুপার শপে এবং ১ নভেম্বর থেকে দেশের সব কাঁচাবাজারে পলিথিন ও পলিপ্রপিলিনের তৈরি ব্যাগের ব্যবহার বন্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ ব্যবহারে যে নিষেধাজ্ঞা আছে, সেটি কার্যকর করতে আগামী ১ অক্টোবর থেকে সুপার শপে ও ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে আইন প্রয়োগ করব। একই সঙ্গে পলিথিনের ব্যাগ যেখানে যেখানে উৎপাদন হয়, ১ নভেম্বর থেকে সেখানেও আমরা অভিযান পরিচালনা শুরু করব। সবাই পর্যাপ্ত সময় পাচ্ছেন। আমরাও বিকল্প সরবরাহের জন্য কাজ করছি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির অফিসে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব সিদ্ধান্তের কথা জানান।

এর আগে পলিথিনের শপিং ব্যাগ, পলিইথাইলিন বা পলিপ্রপিলিনে তৈরি সামগ্রীর ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল কাঁচাবাজারে ক্লিন-আপ কার্যক্রম উদ্বোধন ও বাজারে পলিথিনের বিকল্প সামগ্রী বিতরণ, বাজারে বিদ্যমান পলিথিন ব্যাগসহ অন্যান্য পলিথিনজাত প্যাকেজিং সংগ্রহের জন্য বিন ও স্থায়ী নোটিশ বোর্ড স্থাপন কাজের উদ্বোধন করেন পরিবেশ উপদেষ্টা।

মঙ্গলবার মোহাম্মদপুর টাউন হলে ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির অফিসে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ নিয়ে মতবিনিময় সভা করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: মন্ত্রণালয়

মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা বলেন, আগামী ১ অক্টোবর থেকে ঢাকার সুপার শপগুলোতে প্লাস্টিক ও পলিপ্রপিলিনের ব্যাগের ব্যবহার বন্ধ সরকারের একক কোনো সিদ্ধান্ত নয়। সুপার শপগুলোর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহার করা হবে। এ জন্য বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনসহ ২০-২৫টি প্রতিষ্ঠান পাট, কাপড় ও কাগজের ব্যাগ তাদের সরবরাহ করবে। এরই মধ্যে সুপার শপগুলো তাদের চাহিদা দিয়েছে এবং তাদের চাহিদা অনুযায়ী ব্যাগের জোগানের ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

কাঁচাবাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের বিষয়ে সৈয়দা রিজওয়ানা বলেন, কাঁচাবাজারগুলো যেন আর পলিথিন ব্যাগ ব্যবহার না করে সেজন্য আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। এটা নতুন করে নিষেধ করার কিছু নেই। ২০০২ সালেই আইন করে এর ব্যবহার নিষিদ্ধ করা আছে। বিভিন্ন সময়ে পলিথিন উৎপাদনকারী বিভিন্ন জায়গায় গিয়ে অভিযান চালানো হয়েছিল। কিন্তু মার্কেটে কখনো অভিযান চালানো হয়নি। ফলে মার্কেটগুলো দেদারছে পলিথিন এনেছে এবং পলিথিনে পণ্য দিয়েছে।

১ নভেম্বর থেকে আইনের প্রয়োগ করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, সুপার শপের পাশাপাশি আমরা ১ নভেম্বর থেকে কাঁচাবাজারগুলোতে পলিথিন ও পলিপ্রপিলিনের ব্যাগ ব্যবহার বন্ধে কার্যক্রম শুরু করব। ওই দিন থেকে আইন প্রয়োগ করা হবে। দোকান-মালিক সমিতির নেতারাও আমাদের কথা দিয়েছেন, এক মাসের মধ্যে তারা পলিথিনের পরিবর্তে পাট, কাপড় বা কাগজের ব্যাগ ব্যবহার শুরু করবেন।

সৈয়দা রিজওয়ানা আরও বলেন, সবাইকে বুঝতে হবে, পলিথিন ব্যাগ ব্যবহার ক্ষতিকর। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এ নিয়ে আমাদের সতর্ক, সচেতন ও উদ্যোগী হওয়ার সময় পার হয়ে গেছে। আমরা বরং দেরিতে শুরু করলাম।

এ সময় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, পরিচালক, উপপরিচালক, মোহাম্মদপুর টাউন হল ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির সভাপতিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

আইন প্রয়োগ পরিবেশ উপদেষ্টা পলিথিন পলিথিন ব্যাগ পলিথিন ব্যাগ নিষিদ্ধ সৈয়দা রিজওয়ানা হাসান

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর