Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
‘শুরু থেকে সচেতন হলে ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যাবে’
Sunday 11 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শুরু থেকে সচেতন হলে ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যাবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০১

ঢাকা: ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে শুরু থেকেই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

তিনি বলেন, ডেঙ্গু বিষয়ে আমরা সবাই জানি। প্রতিবছরই এটা নিয়ে মহড়া হয়। যখনই ডেঙ্গু বাড়তে থাকে তখনই আমরা হইচই করি। নানারকম কার্যক্রম পরিচালনা করি। কিন্তু যদি গোড়া থেকেই পদক্ষেপ নেওয়া হয়, শুরু থেকেই আমরা প্রত্যেকে সচেতন হই, তাহলে ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারের নবাব সিরাজউদ্দৌলা পার্ক ও আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এলাকায় লার্ভিসাইডিং ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনের সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ডেঙ্গুতে মৃতের সংখ্যা কম। এতে সন্তুষ্টি প্রকাশের কিছু নেই। সংক্রমণ হচ্ছে, এটাই আমাদের চিন্তার বিষয়। আমাদের এদিকে বেশি নজর দিতে হবে। সংক্রমণ রোধে দুটি বিষয় খেয়াল রাখতে হবে— চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, লার্ভিসাইডিং ও ফগিং করা; অন্যটি জনগণকে সচেতন করা।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন করার আহ্বান জানান উপদেষ্টা হাসান আরিফ। বলেন, আপনারা বিভিন্ন পাড়া বা মহল্লায় গিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করুন। কাউন্সিলরকে প্রথমেই গিয়ে জিজ্ঞাসা করুন, কেন তার এলাকা এত অপরিচ্ছন্ন। তাহলে দেখা যাবে কাউন্সিলররাও তৎপর হবেন এবং ধাপে ধাপে পরিচ্ছন্নতা কর্মীদেরও মাঠে পাওয়া যাবে।

স্থানীয় সরকার উপদেষ্টা সাংবাদিকদের জানান, চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে ১০টি টিম গঠন করা হয়েছে। সবগুলো টিমই কাজ শুরু করে দিয়েছে। ডেঙ্গু সংক্রমণ রোধে তারা প্রতিটি খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণ করছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এই টিমগুলো কাজ করবে।

বিজ্ঞাপন

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামানসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারাবাংলা/জেআর/টিআর

এ এফ হাসান আরিফ এলজিআরডি উপদেষ্টা ডেঙ্গু নিয়ন্ত্রণ স্থানীয় সরকার উপদেষ্টা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর