Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
‘আমরা কোনো দিনই ইলিশ রফতানিতে বাধা দেইনি’
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরা কোনো দিনই ইলিশ রফতানিতে বাধা দেইনি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৮

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভারতে ইলিশ মাছ পাঠানোর ব্যাপারে আমাদের একজন উপদেষ্টা বলেছেন, ‘আমরা ইলিশ মাছ রফতানি করি, এখানে আবেগ দিয়ে কথা বললে তো হবে না। আমি এই ব্যাপারে বলতে পারি বাঙালি জনগোষ্ঠী ভারতেও আছে। তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় ইলিশ মাছ একটা বড় উপাদান হিসেবে কাজ করে। আমরা কোনো দিনই ইলিশ মাছ রফতানির ব্যাপারে বাধা দেইনি।’

তিনি বলেন, ‘আমরা নিজেরাই মাঝারি থেকে ছোট একটা ইলিশ মাছ ১৮০০ থেকে ২০০০ টাকা দিয়ে কিনি। আমাদের ওপর দাম বৃদ্ধির প্রকোপ মেনে নিয়েও আমরা কিন্তু ইলিশ মাছ রপ্তানি করি। আমাদের অর্থ উপদেষ্টা আবেগের কথা বলেছেন। আবেগের প্রশ্ন তখনই আসছে, যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সীমান্তে বাংলাদেশের কাউকে দেখলে উলটা করে ঝুলিয়ে রাখবে।’

বিজ্ঞাপন

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্দোলনে হতাহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহযোগিতা দিতে এ অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন।

রিজভী বলেন, ‘বাংলাদেশের মানুষের তো আবেগ থাকতেই পারে। আমাকে যখন হেও করবে, অবহেলা করবে, যখন ঘৃণা করবে এবং বাংলাদেশের মানুষকে নিয়ে যখন ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবে ভারতের একজন কেন্দ্রীয় মন্ত্রী তখন তো আমাদের মধ্যে আবেগ আসবেই। এরা তো আমাদের সঙ্গে বন্ধুত্ব চায় না, এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার সঙ্গে। বাংলাদেশের জনগণকে এরা পছন্দ করে না।’

তিনি বলেন, ‘ভারত যখন বাংলাদেশের মানুষকে দ্বিতীয় শ্রেণির নাগরিক মনে করে তখন তো আমাদের মধ্যে আবেগ চরম আকার ধারণ করবে। বাংলাদেশের মানুষের আবেগ ছিল বলেই এখানে বারবার গণতান্ত্রিক আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি। বাংলাদেশের মানুষের আবেগ ছিল বলেই এক রক্তাক্ত যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছি।’

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘আমাদের রাষ্ট্রীয় সংবিধান তারা (আওয়ামী লীগ) কেটে টুকরো টুকরো করে তারা নিজেদের মতো করে একটা মুড়ির ঠোঙ্গা বানিয়েছিলেন। মানে ওই ঠোঙ্গা থেকে তিনি যখন মনে করবেন মুড়ি নিয়ে খাবেন আবার রেখে দেবেন। এখন এই রাষ্ট্রীয় সংবিধানে জনগণের নাগরিক অধিকার, অবাধ সুষ্ঠ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে যতটুকু ক্ষমতা দেওয়া দরকার এবং নির্বাচন কমিশনের যতটুকু স্বাধীনতা নিশ্চিত হওয়া দরকার সেইটুকু সংস্কারের সুপারিশ করে নির্বাচন দিতে বেশি সময় লাগার কথা না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর