Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
শহিদদের তালিকায় তথ্য সংযোজন-সংশোধন করা যাবে ৬ অক্টোবর পর্যন্ত
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদদের তালিকায় তথ্য সংযোজন-সংশোধন করা যাবে ৬ অক্টোবর পর্যন্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৩

ঢাকা: জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীত শহিদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করেছে সরকার। এ তালিকায় তথ্য সংশোধন ও সংযোজন করাসহ মতামত বা পরামর্শ দেওয়া যাবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত।

বুধবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, তালিকাটি ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ওয়েবসাইটে সবার জন্য উন্মুক্ত থাকবে। তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই, সংশোধন ও পূর্ণাঙ্গ করতে শহিদ পরিবারের সদস্য, ওয়ারিশ ও প্রতিনিধিদের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

তথ্যবিবরণীতে আরও বলা হয়েছে, প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত, পরামর্শ বা নতুন কোনো তথ্য-উপাত্ত সংযোজন করার মতো থেকে থাকলে তা সংশ্লিষ্ট হাসপাতাল বা নিকটস্থ সরকারি হাসপাতালে জানাতে হবে।

প্রকাশিত তালিকার তথ্য সংশোধনের জন্য যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে সেটিও উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ক্ষেত্রে করণীয়গুলো হলো—

  • শহিদ পরিবারের সদস্য, ওয়ারিশ ও প্রতিনিধিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মনিবন্ধন নম্বর ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে;
  • নিবন্ধনের পর শহিদ ব্যক্তির তথ্য ডাউনলোড ও প্রিন্ট করতে হবে;
  • প্রিন্ট করা কাগজের যে ঘরগুলোতে তথ্য নেই, সেগুলো পূরণ করতে হবে;
  • পূরণ করা তথ্য নিয়ে সেবা নেওয়া সংশ্লিষ্ট হাসপাতাল বা নিকটস্থ সরকারি হাসপাতালে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য সংশোধনে সহায়তা করবে;
  • প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি শহিদ পরিবারের সদস্য, ওয়ারিশ ও প্রতিনিধির পূরণ করা ফরমটি জমা নিয়ে অনলাইনে তথ্যগুলো হালনাগাদ করবেন;
  • দাখিল করা তথ্য যথাযথভাবে সন্নিবেশিত বা সংশোধিত হলো কি না, তা ওয়েবসাইটে প্রবেশ করে পুনরায় যাচাই করা যাবে।

বিবরণীতে বলা হয়েছে, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের মধ্যে যদি কারও নাম এ তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকে তাহলে শহিদ পরিবারের সদস্য, ওয়ারিশ ও প্রতিনিধিদের উপযুক্ত প্রমাণসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

ছাত্র আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহিদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর