Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
এক নজরে সাকিবের টি-২০ ক্যারিয়ার
Wednesday 07 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক নজরে সাকিবের টি-২০ ক্যারিয়ার

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৬

ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। সিরিজের দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে সাকিব জানিয়েছেন, টি-২০ ও টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন তিনি। গত বিশ্বকাপেই নিজের শেষ টি-২০ খেলে ফেলেছেন বলেই নিশ্চিত করেছেন সাকিব। চলুন দেখে নেওয়া যাক সাকিবের ১৮ বছরের টি-২০ ক্যারিয়ারের এক ঝলক।

অবসরের ঘোষণা দিলেন সাকিব 

২০০৬ সালে খুলনাতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু সাকিবের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের পথচলা। সেই ম্যাচে ব্যাট হাতে সাকিব করেছিলেন ২৬ রান। ৪ ওভার বোলিং করে ৩১ রানে সাকিব নিয়েছিলেন ১ উইকেট। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ ১৮ বছর। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে শেষবারের মতো এই ফরম্যাটে মাঠে নেমেছিলেন সাকিব। কিংসটনে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ব্যাট হাতে সাকিব ফিরেছেন শূন্য রানে। বোলিংয়ে নেমে ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে কোন উইকেট পাননি তিনি।

May be an image of ‎1 person and ‎text that says '‎माकिਰ আল হাসন -20 ਨরਿਦਰ ম্যাচ ቶ রান ১২৯ গড় ২৫৫১ স্ট্রাইক রেট ২৩.১৯ সর্বোচ্চ ১২১.১৮ ช8 ম্যাচ বলিং BANGLADESH AANGLADSN উইকেট ১২৯ กอเอาะล sarabangla.net গড় ১৪৯ ইকোনোমি ২০.৯১ সেরা ناستتي ৬.৮১ ৫/২০‎'‎‎

বাংলাদেশের জার্সি গায়ে দীর্ঘ টি-২০ ক্যারিয়ারে সাকিব খেলেছেন মোট ১২৯টি ম্যাচ। ব্যাট হাতে করেছেন ২৫৫১ রান। সর্বোচ্চ রান ৮৪, ব্যাটিং গড় ২৩.১৯। বল হাতে সাকিব নিয়েছেন ১৪৯ উইকেট। সেরা বোলিং ফিগার ২০ রানে ৫ উইকেট। ম্যাচে ৫ উইকেট নিয়েছেন দুইবার। তার বোলিং গড় ২০.৯১।

ব্যাটে-বলে টি-২০ ক্রিকেটে সাকিবই সেরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট তারই। এই ফরম্যাটে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরিও সাকিবের। সবচেয়ে বেশি ম্যাচসেরাও হয়েছেন সাকিব।

সাকিব তার আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারে সবচেয়ে বেশি (১৫টি) ম্যাচ খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। তবে টি-২০ তে সাকিব সবচেয়ে বেশি ৩৬০ রান করেছেন পাকিস্তানের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ২১টি করে উইকেট নিয়েছেন সাকিব।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

অবসর টি-২০ সাকিব আল হাসান

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর