Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
৩৩৮০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ বাবা-মেয়ে আটক
Saturday 30 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৩৮০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ বাবা-মেয়ে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অভিনব কায়দায় সব্জির বস্তায় তিন হাজার ৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন পাচারের সময় বাবা ও মেয়েকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২’র কোম্পানী কমান্ডার (লে. কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ এ তথ্য জানিয়েছেন।

আটক আকবর আলী রংপুর জেলার পীরগঞ্জ থানার রসুলপুর গ্রামের মৃত মোবার খাঁ এর ছেলে এবং তার মেয়ে শামিমা খাতুন (৩১)। র‌্যাব-১২’র অধিনায়ক মো. মারুফ হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক কারবারী বাবা ও মেয়েকে আটক করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদে বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে সিরাজগঞ্জ পৌরসভার রহমতগঞ্জ (কাঠেরপুর) এলাকায় রাস্তার উপরে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় অভিনব কায়দায় সব্জির বস্তার ভেতরে মাদক বহনকালে তিন হাজার ৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন পাচারের সময় দুই মাদক কারবারীকে আটক করা হয়। মাদক কারবারীরা সম্পর্কে বাবা-মেয়ে। এছাড়াও তাদের কাছ থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক কারবারীরা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে এই নেশাজাতীয় ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল। এঘটনায় সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর