Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
মেহজাবীনের নতুন ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’
Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহজাবীনের নতুন ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩০ আগস্ট ২০২৪ ১৭:০৫

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পাল্টে গেছে রাজনৈতিক সমীকরন। অন্তর্বর্তীকালীন সরকার হাল ধরেছে দেশ সংস্কারের। এর পরপরই প্রলয়ংকারী বন্যা। বন্যাদুর্গতদের সাহায্য করতে হাত বাড়িয়ে দিয়েছিল সর্বস্তরের মানুষ। সবার চেষ্টা ও আন্তরিকতায় একটু একটু করে স্বাভাবিক হচ্ছে সার্বিক পরিস্থিতি।

তবে স্বস্তি ফেরেনি জন-জীবনে, নেই আনন্দ। সেটি ফেরাতেই এগিয়ে এসেছে দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্ল্যাটফর্মটি মুক্তি দিতে যাচ্ছে তাদের নতুন ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’। রাজনীতির পালা বদল আর প্রাকৃতিক দুর্যোগের পর যখন স্থবির বিনোদন জগৎ, তখন শিল্পের গতি ফেরাতেই কনটেন্ট মুক্তির সাহসটা দেখাল চরকি।

বিজ্ঞাপন

‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের চতুর্থ ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’। তাই বোঝাই যাচ্ছে, সম্পর্কের নানা ঘটনা ছড়িয়ে ছিটিয়ে থাকবে ওয়েব ফিল্মটিতে। মিনিস্ট্রি অফ লাভ প্রেজেক্টর অন্য ওয়েব ফিল্মগুলো হলো ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘মনোগামী’ ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’। এগুলো যেমন দর্শকরা পছন্দ করেছে, ‘ফরগেট মি নট’ও দর্শকদের চাহিদা মেটাবে বলে আশা পরিচালকের।

‘ফরগেট মি নট’ ওয়েব ফিল্মের নির্মাতা রবিউল আলম রবি। এর আগে চরকিতে তার নির্মিত ‘ঊনলৌকিক’ ও ‘ক্যাফে ডিজায়ার’ মুক্তি পেয়েছে। দুটি কনটেন্টেই অনেক জনপ্রিয়। বিশেষ করে তার নির্মাণশৈলী ও সংলাপে মুগ্ধ হয়েছেন দর্শক-শ্রোতারা। এবারও তার ব্যাতিক্রম হবেনা বলেই মনে করেন তিনি। ওয়েব ফিল্ম নিয়ে তেমন কিছু বলতে চাননি। শুধু জানিয়েছেন, দর্শকরা স্বস্তিতে ফিরুক। আর সেটি যদি তার ফিল্মটি নিয়ে আসতে পারে, তাহলেই তিনি খুশি।

বিজ্ঞাপন

এতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় সব অভিনয়শিল্পী। আছেন মেহজাবীন চৌধুরী, ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ, ইরফান সাজ্জাদসহ অনেকে। দর্শকরা চরকিতে ওয়েব ফিল্মটি দেখতে পাবেন ৫ সেপ্টেম্বর রাত থেকে। ২৯ আগস্ট রাতে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টার প্রকাশের মাধ্যমে জানানো হয় এর মুক্তির তারিখ। পোস্টারে একে অপরের দিকে তাকিয়ে আছেন ইয়াশ রোহান ও মেহজাবীন। ইয়াশের দিকে সবুজ প্রান্তর, আর আধুনিকতার হাতছানি মেহজাবীনের দিকে। যার ক্যাপশনে লেখা, ‘হঠাৎ করে নাই হয়ে যাওয়া ছেলেটার ভেতর কী চলছিল?’ আসলে কী হতে যাচ্ছে, সেটি জানতে অপেক্ষা করতে হবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

দর্শকদের অপেক্ষা অবশ্য শুরু হয়ে গেছে। ‘ফরগেট মি নট’ এর মুক্তির তারিখ ঘোষণা পোস্টারের মন্তব্যের ঘরে কাজটি দেখার অপেক্ষার কথাই জানিয়েছেন অধিকাংশ দর্শক। এর আগে প্রকাশ পায় ওয়েব ফিল্মটির থিমেটিক পোস্টার। দর্শকরা মন্তব্যের ঘরে পোস্টারটির নান্দনিকতার প্রশংসা করেন।

সারাবাংলা/এজেডএস

ইয়াশ রোহান ফরগেট মি নট মেহজাবীন চৌধুরী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর