Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
নেইমারকে টপকে পিএসজিকে জেতালেন এমবাপে
Monday 12 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমারকে টপকে পিএসজিকে জেতালেন এমবাপে

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:৫৫

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে আতিথ্য দেয় প্যারিস সেইন্ট জার্মেই। ঘরের মাঠে কিলিয়ান এমবাপে এবং ব্র্যাডলি বারকোলার গোলে ২-০ ব্যবধানে জিতেছে পিএসজি।

এদিন চ্যাম্পিয়ন্স লিগে নেইমারের করা ৪৩ গোলের রেকর্ড টপকেছেন কিলিয়ান এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগে ৬৮ ম্যাচে এমবাপের গোল হলো ৪৪টি।

ঘরের মাঠে গোটা প্রথমার্ধই নিজেদের ছায়া হয়ে রইলেন এমবাপেরা। তবে দ্বিতীয়ার্ধে ঠিকই ঘুরে দাঁড়ায় পিএসজি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে সোসিয়েদাদের ওপর চাপ বাড়ায় পিএসজি। ৫৮তম মিনিটে গোলের দেখা পায় তারা। কর্নারে মার্কিনিয়োসের হেড পাসে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান অরক্ষিত এমবাপে।

চলতি মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ ম্যাচে এমবাপের ৩১তম গোল এটি। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ৭ ম্যাচে তার গোল ৪টি।

৬৪তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল পেতে পারতেন এমবাপে। বক্সের বাইরে থেকে তার ডান পায়ের জোরাল শটে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে।

৭০তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা। ফাবিয়ান রুইসের পাস বাঁ দিকে পেয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা পেরিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। নিচু শটে আগুয়ান গোরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন তরুণ ফরাসি ফরোয়ার্ড। তাতেই ২-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল পিএসজি।

সারাবাংলা/এসএস

কিলিয়ান এমবাপে টপ নিউজ পিএসজি বনাম রিয়াল সোসিয়েদাদ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর