Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
পদত্যাগ করলেন গ্যারেথ সাউথগেট
Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদত্যাগ করলেন গ্যারেথ সাউথগেট

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৪ ১৭:৩১

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরুর আগেই জানিয়েছিলেন এবার শিরোপা জিততে ব্যর্থ হলে ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ানে গ্যারেথ সাউথগেট। ইউরোতে টানা দ্বিতীয় আসরের ফাইনালে হারের পর, অনেক সাবেকদের সমালোচনার মুখে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব ছাড়লেন গ্যারেথ সাউথগেট। পদত্যাগ করে জানালেন, পরিবর্তনের প্রয়োজন’

মঙ্গলবার (১৬ জুলাই) আনুষ্ঠানিক বিবৃতিতে ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলেন সাউথগেট।

বিজ্ঞাপন

সাউথগেট বলেন, ‘একজন গর্বিত ইংলিশম্যাচ হিসেবে, ইংল্যান্ডের হয়ে খেলা এবং ইংল্যান্ড দলকে কোচিং করানো আমার জন্য ছিল অনেক বড় সম্মানের। আমার কাছে এটা সবকিছু পাওয়ার মতো এবং এর জন্য আমি আমার সবকিছু দিয়েছি। কিন্তু, এখন সময়টা পরিবর্তনের, নতুন একটা অধ্যায় শুরুর।’

ইংল্যান্ড জাতীয় দলের কোচ হিসেবে ২০১৬ সালে দায়িত্ব গ্রহণ করেন সাউথগেট। তার অধীনে ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল, এরপর ২০২০ ইউরোতে রানার আপ। কাতারে ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং ২০২৪ জার্মান ইউরোতে রানার আপ হয় ইংল্যান্ড। তার অধীনে গত আট বছরে সাবেক এই ফুটবলারের কোচিংয়ে ১০২টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড।

সদ্য শেষ হওয়া এবারের ইউরোয় পারফরম্যান্সে একেবারেই সমর্থকদের মন ভরাতে পারেনি ইংল্যান্ড দল। আসর চলাকালেই তাদের ঘিরে চারিদিকে সমালোচনা শুরু হয়। নিজ সমর্থকদের থেকে দুয়ো শুনতে হয় সাউথগেটকে। তবে, কষ্টে গ্রুপ পর্বের বৈতরনী পার হওয়ার পর, নকআউট পর্বে প্রতি ম্যাচে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ফাইনালে ওঠে তার দল।

আর গত রোববারের ফাইনালে স্পেনের বিপক্ষে ২-১ গোলে হেরে ভাঙে তাদের শিরোপা স্বপ্ন। ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর থেকে আরেকটি ট্রফির জন্য তাদের অপেক্ষা বাড়ল আরও।

বিজ্ঞাপন

তার সঙ্গে ইংল্যান্ডের চুক্তির মেয়াদ এই বছরের পরের দিকে শেষ হতো। তার আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন সাউথগেট।

ইংল্যান্ড দলকে বিদায় জানিয়ে সাউথগেট বলেন, ‘জার্মানিতে আমরা যে স্কোয়াড নিয়ে গিয়েছিলাম, সেটা দারুণ সব তরুণ প্রতিভায় ভরা এবং আমরা যেই স্বপ্ন এতদিন দেখে আসছি তারা সেটা জেতাতে পারে। সারা বিশ্বের মধ্যে আমাদের সমর্থকরা সবচেয়ে সেরা এবং তাদের সমর্থন আমার কাছে ছিল সবকিছু। আমি একজন ইংল্যান্ড সমর্থক এবং সারাজীবন তাই থাকব।’

সারাবাংলা/এসএস

ইংল্যান্ড গ্যারেথ সাউথগেট পদত্যাগ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর