Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
ইসরাইলের সঙ্গে সংঘর্ষে হিজবুল্লাহর নেতাসহ নিহত ৮
Saturday 25 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরাইলের সঙ্গে সংঘর্ষে হিজবুল্লাহর নেতাসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
৪ জানুয়ারি ২০২৪ ১০:২৭

লেবাননের সীমান্তে ইসরাইলের সঙ্গে সংঘর্ষে হিজবুল্লাহর একজন স্থানীয় নেতা হুসেইন ইয়াজবেকসহ আটজন নিহত হয়েছেন। গতকাল বুধবার (৩ জানুয়ারি) এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে গাজায় চলমান ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। খবর আলজাজিরা।

ইসরাইলের সেনাবাহিনী একটি বিবৃতিতে জানায়, তারা লেবাননের দক্ষিণ অংশে হিজবুল্লাহর স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। প্রয়োজন মনে করলেই তারা প্রতিশোধ নেবে।

বিজ্ঞাপন

এদিকে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ বলেন, তার যোদ্ধারা যুদ্ধকে ভয় পায় না। তবে বৈরুতে ইসরাইলি ড্রোন হামলায় হামাসের শীর্ষ নেতা সালেহ আল-আরৌরি নিহত হওয়ার পর তার বাহিনী ইসরাইলের বিরুদ্ধে হামলা বাড়াবে কি না তা এড়িয়ে গেছেন তিনি।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরুর পর গত ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের সংঘর্ষের ঘটনা ঘটে। চালমান এই সংঘর্ষে প্রায় ১৪৩ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। এর বিপরীতে হিজবুল্লাহর হামলায় অন্তত ১১ জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন।

এদিকে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ২২ হাজার ৩১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫৭ হাজার ২৯৬ জন আহত হয়েছেন। আর হামাসের হামলায় সংশোধিত মৃতের সংখ্যা ১ হাজার ১৩৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

সারাবাংলা/এনএস

ইসরাইল লেবানন হিজবুল্লাহ হুসেইন ইয়াজবেক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর