Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১৪
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৫

ঢাকা: লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ইসরাইলি বিমান হামলা এ ঘটনা ঘটে।

ইসরাইলি সামরিক বাহিনী এবং লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিমান হামলায় ইব্রাহিম আকিল এবং হিজবুল্লাহর এলিট ইউনিটের সিনিয়র কয়েকজন নেতা নিহত হয়েছেন। প্রায় এক বছর ধরে চলা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হামলার ঘটনা বেড়েই চলছে।

ঘটনার বিস্তারিত ব্যাখ্যা না দিয়েছে হিজবুল্লাহ ইব্রাহিম আকিলের নিহতের খবর নিশ্চিত করেছেন। বৈরুদের দক্ষিণে অবস্থিত উপশহরে দাহিয়েতে তিনি নিহত হন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ইসরাইলি বিমান হামলায় ১৪ জন নিহতে হয়েছেন। ধারণা করা হচ্ছে, এ সংখ্যা আরও বাড়তে পারে। ইসরাইলি হামলার পর রাত থেকেই উদ্ধার কর্মীরা কাজ করছে। তবে নিহত সংখ্যার মধ্যে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার এবং বাকী নেতারা রয়েছে কিনা তা জানা যায়নি।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, হামলায় ৬৬ জন আহত হয়েছেন এবং এদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।

আরেকটি সূত্র জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর ছয় কমান্ডার নিহত হয়েছেন। যে ভবনে বিমান হামলা চালানো হয়েছে সেখানেই ইব্রাহিম আকিলসহ অন্যরা অবস্থান করছিলেন।

এদিকে ইসরাইলি মিডিয়ার খবরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একটি বিবৃতি প্রচার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইসরাইলি লক্ষ্য পরিষ্কার।

সারাবাংলা/ইআ

ইসরাইলি হামলা হিজবুল্লাহ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর