Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
রাষ্ট্রপতির কাছে ৭ দেশের অনাবাসিক রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির কাছে ৭ দেশের অনাবাসিক রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সারাবাংলা ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫০

ঢাকা: বাংলাদেশে মনোনীত সাত দেশের অনাবাসিক রাষ্ট্রদূত বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর অশ্বারোহী একটি চৌকস দল তাদের ‘গার্ড অব অনার’ দেয়।

নতুন অনাবাসিক রাষ্ট্রদূতরা হলেন-মঙ্গোলিয়ার গ্যানবোল্ড দাম্বাজাভ, উত্তর মেসিডোনিয়ার স্লোবোডান উজুনভ, পেরুর প্রজাতন্ত্রের হ্যাভিয়ের ম্যানুয়েল পাউলিনিচ ভেলার্দ, স্লোভাক প্রজাতন্ত্রের রবার্ট ম্যাক্সিয়ান, স্লোভেনিয়ার মাতেজা ভোদেব ঘোষ, উরুগুয়ের আলবার্তো এ গুয়ানি এবং ভেনেজুয়েলার ক্যাপায়া রড্রি গঞ্জালেজ।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করে জানান, নতুন রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ বাড়াতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কে এগিয়ে নেওয়ার জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপ্রধান তাদেরকে জানান, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশে বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরে তিনি অবকাঠামো, জ্বালানি ও তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করতে নতুন রাষ্ট্রদূতদের আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ তৈরি পোশাক, ওষুধ, সিরামিকসহ বিশ্বমানের নানা পণ্য উৎপাদন করে থাকে। বাংলাদেশ থেকে এসব পণ্যের আমদানি বাড়াতে রাষ্ট্রদূতদের কাজ করতে বলেন তিনি।

সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূতরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তারা বাংলাদেশের সাথে নিজ নিজ দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন। রাষ্ট্রদূতরা দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

এসময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

সারাবাংলা/এনইউ

অনাবাসিক টপ নিউজ পরিচয়পত্র পেশ রাষ্ট্রদূত রাষ্ট্রপতি ৭ দেশ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর