Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
জলবায়ু তহবিল: ২০২৩ সালে ৪৬ শতাংশ বেশি অর্থায়ন প্রতিশ্রুতি এডিবির
Thursday 15 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলবায়ু তহবিল: ২০২৩ সালে ৪৬ শতাংশ বেশি অর্থায়ন প্রতিশ্রুতি এডিবির

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০৩

ঢাকা: ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ৪৬ শতাংশ বেশি অর্থায়ন প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশসহ সদস্যভুক্ত দেশগুলোর জন্য জলবায়ু তহবিলে ১০ বিলিয়ন মার্কিন ডলার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। এর আগে এত প্রতিশ্রুতি আর কখনও দেয়নি সংস্থাটি। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল সদস্য দেশগুলোকে (ডিএমসিএস) সহযোগিতা করার জন্যই এই অর্থায়ন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সংস্থাটির প্রধান কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপিতে এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, ‘বর্তমানে নানা কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে, যা ভবিষ্যতকে হুমকির মুখে ফেলছে। ২০২৩ সাল সবচেয়ে উষ্ণ বছর ছিল। আমাদের অঞ্চলে চরম উষ্ণতা দেখা দিয়েছে। মারাত্মক জলবায়ুর প্রভাবে জনজীবনও অতিষ্ট হয়েছে। এই সংকট জ্বালানি ও খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এবং আর্থিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রয়োজন জীবাশ্মমুক্ত জ্বালানি। জলবায়ু পরিবর্তনের ধারা বন্ধ করেই আমাদের অগ্রগতি করতে হবে এবং কার্বন নিঃসরণ রেট শূন্যে নামাতে হবে। এই লক্ষ্য অর্জনে সহায়তায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ২০২৩ সালে রেকর্ড জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। পৃথিবীকে উষ্ণতা থেকে কিছুটা হলেই পরিত্রাণ দিতেই এডিবির এই উদ্যোগ। যে কারণে ৯ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড প্রতিশ্রুতি। এর মধ্যে সংস্থাটির নিজস্ব রিসোর্স ৫ দশমিক ৫ বিলিয়ন এবং ৪ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার নানা উৎস থেকে সংগ্রহ করা।

বিজ্ঞাপন

জলবায়ু খাতে গত চার বছরে (২০১৯-২০২৩) এডিবি অর্থায়ন করেছে ১০ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। অথচ এই সময়ে প্রতিশ্রুতি ছিল ৯ বিলিয়ন মার্কিন ডলার। সংস্থাটি প্রতিশ্রুতির থেকে বেশি অর্থায়ন করেছে। এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলাবায়ু খাতে অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই অঞ্চলে অতি উষ্ণতা, খরা এবং ভারী বৃষ্টিপাত বেড়েই চলেছে।

সারাবাংলা/জেজে/পিটিএম

অর্থায়ন এডিবি জলবায়ু তহবিল টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর