Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
‘সরকারের সমালোচনায় সংসদে বিরোধী দল আছে, স্বতন্ত্ররাও আছেন’
Sunday 11 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারের সমালোচনায় সংসদে বিরোধী দল আছে, স্বতন্ত্ররাও আছেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৬

ঢাকা :আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ কার্যকরে কোনো বাধা নেই। সরকারের সমালোচনায় সংসদে বিরোধী দল আছে, স্বতন্ত্ররাও আছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন।

সংসদ কেন কার্যকর হবে না? বাধাটা কোথায়? এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়েছে। যেখানে ৪১ শতাংশের বেশি পড়েছে। নির্বাচনে ২৮টি দল অংশ নিয়েছে। একটা বিরোধীদলও আছে। জাতীয় পার্টি সংসদে ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে। সংসদে বিরোধীদল আছে, এমনকি স্বতন্ত্ররাও আছেন। যারা প্রয়োজন মনে করলে সরকারের সমালোচনা করতে পারেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সতর্ক আছি। ৭ জানুয়ারি নির্বাচন নিয়ে যদি কেউ ষড়যন্ত্রমূলক, সন্ত্রাসমূলক তৎপরতা করে সেটা অবশ্যই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব।’ বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির আন্দোলন আষাঢ়ের তর্জন-গর্জন। আন্দোলন করতে জনগণ থাকতে হয়। নেতাকর্মী দিয়ে হয় না।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দেশে আন্দোলনের বস্তুগত কোনো ইস্যু নির্বাচনের আগেও ছিল না, এখনো নেই। বিএনপি নেতিবাচক রাজনীতির ধারার কারণে তারা ভুল করেছে। দল চোরাবালিতে আটকে গেছে।’

বিএনপিকে রাজনীতিতে নিষিদ্ধ এবং বাকশাল-২ কায়েম করা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা এরকম কোনো চিন্তা করিনি। তারা নিজেরাই করছে। এছাড়া বিএনপিকে নিয়ে অত মাথাব্যথা নেই। বিএনপির আন্দোলন কর্মসূচি আষাঢ়ে তর্জন-গর্জন মাত্র। আন্দোলনে মানুষকে সম্পৃক্ত করতে পারেনি। বিএনপি মুখে যা বলেছে তা করে দেখাতে পারেনি।’

বিজ্ঞাপন

বিএনপিকে নিষিদ্ধ করার কথা ছাত্রলীগ বা যুবলীগের কেউ বললেও মূল আওয়ামী লীগের কোনো নেতা এ ধরনের বক্তব্য দেননি বলে জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরী এই কথাটা প্রকাশ্যে বলে গেছেন যে, বিএনপি হচ্ছে কোমর ভাঙ্গা, হাঁটুভাঙ্গা দল। আমি জাস্ট তাকে কোট করেছি। কোমর ভাঙ্গার কথা আমি বলিনি, জাফরউল্লাহ বলেছেন।’

এ সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

সারাবাংলা/জিএস/পিটিএম

ওবায়দুল কাদের টপ নিউজ সংসদ সমালোচনা সরকার

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর