Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
বেইলি রোডে আগুনে মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
Friday 24 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেইলি রোডে আগুনে মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৪ ১১:১৩

ঢাকা: রাজধানী ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজের কাচ্চি ভাই রেস্তোরাঁয় সৃষ্ট অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১ মার্চ) পৃথক পৃথক বার্তায় এই শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ওই বার্তায় বলা হয়, রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিজ্ঞাপন

মৃতদের রুহের মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান রাষ্ট্রপতি।

অপর শোক বার্তায় বেইলি রোড়ের অগ্নিকাণ্ডে মৃতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একইসঙ্গে অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া আগুন দ্রুত নিয়ন্ত্রণে নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

রাজধানীর বেইলি রোডের আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনের দাঁড়িয়েছে। এর মধ্যে ৩৯টি মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। আর ছয়জনের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন।

এর আগে, বেইলি রোডের ওই ভবনে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে আগুন লাগে। ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছিল। এর আগে রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আগুন পুরোপুরি নেভাতে কাজ করছিল ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

ভবনটির ছাদসহ বিভিন্ন তলায় অনেকেই আটকা পড়েছিলেন। টার্ন টেবল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ছাদ ও বিভিন্ন তলা থেকে সবাইকে উদ্ধারের চেষ্টা করছিলেন ফায়ার সার্ভিস, আনসার ও বিজিবি সদস্যরা।

সারাবাংলা/এনআর/এনএস

কাচ্চি ভাই রেস্তোরাঁ গ্রিন কোজি কটেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইলি রোড রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর