Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
রাষ্ট্রপতির ভাষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের দলিল
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির ভাষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের দলিল

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৪ ২৩:১৯

ঢাকা: জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জাতীয় সংসদে বলেছেন, রাষ্ট্রপতির ভাষণটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের একটি প্রামাণ্য দলিল। বিগত ১৫ বছরে বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে রাষ্ট্রপতির ভাষণটি তারই প্রামাণ্য দলিল। আমাদের দেশে আজ এই ১৫ বছরে সমগ্র বিশ্বে এক আশ্চর্যজনকভাবে সারা বিশ্বের বিস্ময়, উন্নয়নের রোল মডেলে উন্নীত হয়েছে।

বিজ্ঞাপন

ফরহাদ হোসেন শনিবার (২ মার্চ) আরও বলেন, ‘আজকে আমাদের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পণা সেটি বাস্তবায়িত হচ্ছে। ২০২১ এর যে প্রকল্প আমরা বাস্তবায়ন করেছি। আর দ্বিতীয় পরিপ্রেক্ষিত পরিকল্পণা ২০৪১ সেটি গ্রহণ করেছি এবং ব-দ্বীব পরিকল্পনা সেটি সামনে আছে এবং সেটির কাজ চলছে। আজকে সারা বাংলাদেশ যে উন্নত হতে পেরেছে স্কুল কলেজের ভবন, রাস্তাঘাট, সমস্ত মানুষ খাদ্য ও পুষ্টিতে এগিয়ে যেতে পেরেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। এর ফলে খাদ্য সয়ংভরতায় আমরা কয়েকগুণ এগিয়ে চলেছে।’

বিজ্ঞাপন

২০২২-২৩ অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ০৩ শতাংশ। মাথাপিছু আয় বেড়েছে- যেটি ২০০৫-৬ অর্থ বছরে ছিল ৫৪৩ মার্কিন ডলার, তা আজকে ২৮ শ মার্কিন ডলারে এসে পৌঁছেছে। দেশের অর্থনৈতিক মন্দার মাঝেও ২০২২-২৩ অর্থ বছরে রফতানি আয় হয়েছে ৫৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার। প্রবাসী আয় হয়েছে ২১ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলার।

তিনি বলেন, ‘দেশের গড় আয়ু ৬৩ বছর থেকে ৭৩ বছরে উন্নীত হয়েছে। ২০৪১ সালে প্রায় ৬০ হাজার মেগাওয়ার্টে উন্নীত করা লক্ষমাত্রা নিয়ে সরকার এগিয়ে চলেছে। বর্তমানে বিদ্যুৎপাদন ২৯.৭৬৭ মেগাওয়ার্ট। টেকসই উন্নয়নের জন্য সাশ্রয়ী জ্বালানি ব্যবহার করা হচ্ছে। কৃষি উৎপাদনে ব্যাপক উন্নয়ন হয়েছে। যার ফলে আজ আর খাদ্য উৎপাদন বহুগুণ বেড়েছে।’

এ সময় ফরহাদ হোসেন দেশের মেগা প্রজেক্টগুলোর সুফল সম্পর্কে সংসদে জানান।

জনপ্রশাসন মন্ত্রী বলেন, ‘আজকে গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠায়, সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিষ্ঠা নির্মূল, নারীর ক্ষমতায়ন ও চিকিৎিসা ও শিক্ষার জন্য প্রধানমন্ত্রী বিশ্বে প্রশংসিত হয়েছেন। তিনি জনপ্রশাসনকে আরও দক্ষ, আরও জনমুখি করে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

সংরক্ষিত আসনের এমপি রুমা চক্রবর্তী বলেন, ‘বিএনপি একটি অসাংবিধানিকভাবে গঠিত সাংঘাতিক দল। তারা একটি অসাংবিধানিক দলও বটে। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণের ভোটে তারা নির্বাচিত হতে পারবে না জেনে দেশি-বিদেশি চক্রান্ত করে নির্বাচন বানচালের চেষ্টা করেছিল। ভেবেছিল অন্য কোনোভাবে-অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলের। কিন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতায় তাদের সে ষড়যন্ত্র বানচাল হয়ে যায়।’

রাষ্ট্রপতির ভাষণের ওপর আরও বক্তব্য রাখেন এমপি ফজিলাতুন নেসা, কুজেন্দ্র লাল ত্রিপুরা, সানজিদা খানম, আহমেদ ফিরোজ কবির, নাছিমা জামান ববি, আবু সালেহ মো. নাজমুল হক, হাছিনা বারী চৌধুরী, মাহফুজা সুলতানা এবং মাসুদা সিদ্দীক রোজি।

সারাবাংলা/এএইচএইচ/একে

আওয়ামী লীগ জাতীয় সংসদ টপ নিউজ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর