Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
অবৈধ ক্লিনিক অপসারণে ডিসিদের সহযোগিতা চান স্বাস্থ্যমন্ত্রী
Saturday 01 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ ক্লিনিক অপসারণে ডিসিদের সহযোগিতা চান স্বাস্থ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৪ ২১:১৯

ঢাকা: দেশের প্রতিটি জেলা-উপজেলায় থাকা অবৈধ হাসপাতাল, ক্লিনিকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে ডিসিদের সহযোগিতা চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, ‘আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের টিম যেসব জায়গায় অভিযানে যাবে, সেখানে তাদের যেন সর্বাত্মক সহযোগিতা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই। তাই সেখানে অভিযান যাতে সুষ্ঠু হয় এবং কোথাও কোনো বাধা এলে যেন ব্যবস্থা নেওয়া হয়, এটিই ডিসিদের প্রতি আহ্বান ছিল আমাদের।’

বিজ্ঞাপন

রোববার (৩ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে মন্ত্রী এসব কথা বলেন। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডিসিরা আমাদের জানিয়েছেন, অনেক জায়গায় জনবল নেই, বেডের সংখ্যা থেকে রোগীর সংখ্যা বেশি, খরচের অনুপাতে অর্থ বরাদ্দ নেই। তাদের সব বিষয় আমরা শুনেছি, এ সব বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব বলে জানিয়েছি।’

জনপ্রশাসনের দেওয়া পদ অনুযায়ী জনবল নিয়োগে আপনাদের কত সময় লাগবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সম্প্রতি জনপ্রশাসনের সঙ্গে বৈঠক করেছি। আমরা ব্যবস্থা নিচ্ছি, একটু সময় লাগবে সব শেষ করতে। পর্যায়ক্রমে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

মন্ত্রী বলেন, ‘অতিরিক্ত রোগী থাকা ও জনবলের অভাবে সাধারণ চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হয় বলে জানিয়েছেন ডিসিরা। আমরা আশ্বাস দিয়েছি আগে আমি একা ছিলাম, এখন আমার সঙ্গে প্রতিমন্ত্রী আছেন। সবাই মিলে একসঙ্গে কাজ করে পর্যায়ক্রমে এ সব সমস্যা সমাধান করব। রাতারাতি সম্ভব না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/একে

টপ নিউজ সামন্ত লাল সেন স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর