Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, কলেজছাত্র নিহত
Thursday 23 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৪ ২১:১১

মানিকগঞ্জ : জেলার ঘিওরে মোটরসাইকেলর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক কলেজছাত্র নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তার বন্ধু মারাত্মক আহত হয়েছেন। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার বানিয়াজুরী-ঘিওর সড়কের জাবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মিতুল (২১) উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের কাকজোর গ্রামের মো. বজলুল রহমানের ছেলে। তিনি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন মিতুলের বন্ধু ফাহিম আহম্মেদ (২০)।

জানা গেছে, বিকেলের দিকে উপজেলার কাকজোর থেকে মোটরাসাইকেল যোগে দুই বন্ধু ঘুরতে বের হন। পথে মোটরসাইকেলটি জাবরা মোড়ে পৌঁছলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে সজোরে ধাক্কা লাগে। এতে মিতুলের মাথা থেঁতলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মোটর সাইকেলের অপর আরোহী তার বন্ধু ফাহিম আহম্মেদ (২০) দুর্ঘটনায় আহত হন।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে কলেজ ছাত্রের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

দুর্ঘটনা ধাক্কা মোটরসাইকেল

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর